Saturday, June 13, 2026

এবার আসরে নামলেন স্বয়ং মোদি, ফোনে খোঁজ নিলেন নাড্ডা-কৈলাসদের

Date:

Share post:

বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার ডায়মন্ড হারবার কর্মসূচিকে কেন্দ্র করে সফর পথে তুলকালাম কাণ্ড ঘটে গতকাল বৃহস্পতিবার। যা নিয়ে উত্তাল রাজ্য রাজনীতি। সেই ঘটনার রেশ গিয়ে পড়েছে দিল্লিতেও। এবার আসরে নামলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিজেপির দুই নেতাকে ফোন করেন তিনি। মনে করা হচ্ছে, গোটা ঘটনা নিয়েই নাড্ডা-কৈলাসের সঙ্গে কথা বলেছেন মোদি। আজ, শুক্রবার সকালে দিল্লির পিএমও অফিস থেকে মোদির ফোন করার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

নাড্ডাকে কেন্দ্র করে ডায়মন্ড হারবার কাণ্ডের পর রাতেই স্বরাষ্ট্রমন্ত্রক থেকে রাজ্যপাল জগদীপ ধনকড়কে বাংলার আইন-শৃঙ্খলা পরিস্থিতির রিপোর্ট দেওয়ার কথা জানানো হয়। অন্যদিকে, রাজ্য পুলিশের ডিজি বীরেন্দ্র ও মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়কে রাজভবনে তলব করে রিপোর্ট জানতে চান ধনকড়।

আরও পড়ুন : নাড্ডার কনভয়ে হামলার অভিযোগ, মুখ্যসচিব ও ডিজিকে দিল্লিতে তলব স্বরাষ্ট্রমন্ত্রকের

শুক্রবার সকালে রাজ্য পুলিশের ডিজি এবং মুখ্যসচিবকে দিল্লিতে তলব করল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক।।সাম্প্রতিক কালে এমন ঘটনা নজিরবিহীন বলেই মনে করছে দিল্লি। তারই মাঝে নাড্ডা ও কৈলাসকে প্রধানমন্ত্রীর ফোনও বিশেষ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।

Related articles

জাপান, নেপালের পরে চিন! নিষিদ্ধ হল ভারতের লাল লঙ্কা

মার্কিন চাপে ভারতের বৈদেশিক বাণিজ্য ২০২৫ সাল থেকে ব্যাপকভাবে ধাক্কা খাওয়ার পর ভারতে উৎপাদিত কৃষিজ দ্রব্যই অর্থনীতির জন্য...

বিধানসভার সই ইস্যু: নোটিশ, তলব একের পর এক তৃণমূল বিধায়ককে

বিধানসভায় তৃণমূল বিধায়কদের সই জাল ইস্যুতে বৃহস্পতিবার রাতেই জিজ্ঞাসাবাদের সম্মুখিন হয়েছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...

হেরোদের দলে টিকতে গেলে কলিজার প্রয়োজন হয়: কাকে তীব্র খোঁচা ঋতব্রত-জায়া দূর্বার!

তৃণমূলের হাত থেকেই রাজ্যের ক্ষমতা যেতেই, বেসুরো দলের বিধায়করা। সেই তালিকায় শীর্ষে নাম উলুবেড়িয়ার বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের (Ritabrata...

তৃণমূলের নতুন পদাধিকারী ঘোষণা: মহিলা সভানেত্রী হলেন আলিফা আহমেদ

বিধানসভা থেকে সংসদে তৃণমূলের অন্দরে বিদ্রোহের জেরে সব কমিটি ভেঙে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন কমিটি গঠন করেছিলেন।...