Sunday, May 31, 2026

শিক্ষক নিয়োগে জটিলতা কাটার ইঙ্গিত, আজ উচ্চ প্রাথমিকের রায়

Date:

Share post:

রাজ্যে শিক্ষক নিয়োগে চলছে দীর্ঘ জটিলতা কাটার ইঙ্গিত। দীর্ঘ শুনানির পরে কলকাতা হাইকোর্ট ১১ তারিখ উচ্চ প্রাথমিক মামলাটি মেনশন করা হয়েছে। বিচারপতি মৌসুমী ভট্টাচার্যের বেঞ্চে ৩৯ নম্বর কোর্টের ১ নম্বর সিরিয়ালে আছে। বেলা আড়াইটের পর রায়দান করা হবে।

আরও পড়ুন : আইনশৃঙ্খলা রক্ষার স্বার্থে পুলিশে সংস্কার প্রয়োজন: হাইকোর্ট

নিয়োগ নিয়ে সামনে একের পর এক অভিযোগ এসেছে। একাধিক মামলাও হয়েছে। ২০১৪ সালে উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হয়। সেই অনুসারে ২০১৫ সালে টেট পরীক্ষা নেওয়া হয়। পরের বছর পরীক্ষার ফল প্রকাশিত হয়। বহু বিতর্কের পরে ২০১৯ সালে ভেরিফিকেশন ও ইন্টারভিউ প্রক্রিয়াও শেষ হয়। পরে আদালতের নির্দেশে প্রভিশোনাল মেরিট লিস্ট প্রকাশ হয়। কিন্তু একাধিক অনিয়মের অভিযোগ ওঠে। একধিক মামলা হয়। মামলাগুলির শুনানি শেষ হয়ে গিয়েছে। বাকি শুধুমাত্র রায় ঘোষণার। টেট নিয়ে যদি স্থগিতাদেশ উঠে যায় তাহলে দ্রুত নিয়োগের কাজ সম্পন্ন করতে তৎপর হবে শিক্ষা দফতর।

Related articles

পুলিশের মদতে বিজেপির গুন্ডাদের ষড়যন্ত্র! হামলার অভিযোগে আদালতে যাওয়ার বার্তা অভিষেকের

নিহত দলীয় কর্মী সঞ্জু কর্মকারের পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে সোনারপুরে বিক্ষোভ ও উত্তেজনার মুখে পড়েন তৃণমূল কংগ্রেসের...

অন্নপূর্ণার ফর্মে তথ্যের পাহাড়, সুবিধা মিলবে কি না তা নিয়েই ধোঁয়াশা!

লক্ষ্মীর ভাণ্ডারের পরিবর্তে চালু হওয়া অন্নপূর্ণা যোজনাকে ঘিরে রাজ্যজুড়ে নতুন বিতর্ক দানা বাঁধছে। দীর্ঘ আবেদনপত্র, বিস্তর ব্যক্তিগত তথ্য...

অভিষেককে ভর্তি না নিতে ডিসি-র হুমকি: হাসপাতালে সরব মমতা

দলীয় কর্মীর পরিবারের পাশে দাঁড়াতে গিয়ে বিজেপির আক্রমণের শিকার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই হামলার পরে...

গণতন্ত্রের উপর আক্রমণ: অভিষেকের উপর হামলায় সরব রাহুল-কেজরি

সোনারপুরে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে একযোগে সুর চড়ালেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী...