Monday, June 8, 2026

অবস্থার কিছুটা উন্নতি, তবে সংকট কাটেনি বুদ্ধবাবুর

Date:

Share post:

চিকিৎসায় সাড়া দিচ্ছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। গতকালের তুলনায় শারীরিক অবস্থার কিছুটা উন্নতি’ হয়েছে। হাসপাতাল সূত্রে শুক্রবার সকালে এমনটাই জানানো হয়েছে। যদিও সঙ্কট কাটেনি। এখনো তাঁকে মেকানিক্যাল ভেন্টিলেশনেই রাখা হচ্ছে। তাতে সাড়া দিচ্ছেন বুদ্ধবাবু।

আরও পড়ুন : ঘুমের ওষুধের মাত্রা কমানো হয়েছে, চিকিৎসায় সাড়া দিচ্ছেন বুদ্ধদেব ভট্টাচার্য

চিকিৎসকরা জানিয়েছেন, অতি সংকটজনক অবস্থা কাটিয়ে উঠলেও এখনও তাঁকে পুরোপুরি বিপদমুক্ত বলা যায় না। তাই প্রতিমুহূর্তে বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি টিম তাঁকে পর্যবেক্ষণে রেখেছেন। জানা গিয়েছে, রক্তে কার্বন-ডাই-অক্সাইডের পরিমাণ কমছে, বাড়ছে অক্সিজেনের মাত্রা। রক্তচাপ-হৃদস্পন্দন-ইউরিন ডিসচার্জ স্বাভাবিক। স্টেরয়েড ও অ্যান্টিবায়োটিক দেওয়া হচ্ছে । যাতে আর অন্য কোনও রকম সংক্রমণ না হয়ে যায় তাই সব রকম সর্তকতা নেওয়া হচ্ছে।

Related articles

কেন লোকসভার স্পিকারের কাছে যেতে পারলেন না তৃণমূলের বিদ্রোহী সাংসদরা?

বিধানসভার মতো লোকসভা ও রাজ্যসভার ভাঙনে আপাতত ব্যর্থ হল তৃণমূলের(TMC) তথাকথিত বিদ্রোহীরা। তবে চেষ্টা অব্যাহত। বিজেপি যেভাবে "প্রলোভনের...

বিশ্ব পরিবেশ দিবসে গবেষণার নতুন সংযোজন প্রেরণা পাবলিশার্সের, প্রকাশিত ‘ইকো-ইথোস’

বিশ্ব পরিবেশ দিবসকে (World Environment Day) কেন্দ্র করে গবেষণা, প্রকাশনা এবং লেখকদের স্বীকৃতিকে এক মঞ্চে এনে অনুষ্ঠিত হল...

দিল্লিতে অভিষেক: ভবানী ভবনে হাজিরা এড়ালেন

বিধানসভায় বিধায়কদের সই জাল ইস্যুতে দ্বিতীয় হাজিরা এড়ালেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। দলীয়...

প্রবল ভূমিকম্প ফিলিপিন্সে: মৃত অন্তত ৩

ভূমিকম্পে কেঁপে উঠল ফিলিপিন্স। সোমবার ভোরে ফিলিপিন্সের মিন্ডানাও দ্বীপে তীব্র কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল...