Thursday, June 18, 2026

জিন্স টি-শার্ট নয়, সরকারি কর্মচারীদের পড়তে হবে খাদির পোশাক

Date:

Share post:

স্থায়ী সরকারি কর্মচারীদের পোশাক নিয়ে নতুন ফরমান জারি হল । মহারাষ্ট্রের উদ্ভব ঠাকরে সরকার (Maharashtra government)রীতিমতো বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দিয়েছে পুরুষ সরকারি কর্মচারীরা আর জিন্স, টি-শার্ট পরে অফিসে আসতে পারবেন না । পড়তে হবে ফরমাল শার্ট-ট্রাউজার । এবং তা অবশ্যই খাদির হতে হবে। যদিও মহিলাদের ক্ষেত্রে এই রীতি খানিকটা শিথিল রয়েছে। মহিলারা শাড়ি, সালোয়ার , প্যান্ট-শার্ট সবকিছুই করতে পারবেন। কিন্তু শুধুমাত্র শুক্রবার তাঁদের খাদির পোশাক পড়ে আসতে হবে।

স্বাভাবিকভাবেই সরকারি এই বিজ্ঞপ্তিতে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে কর্মচারী মহলে। কী কারণে কর্মচারিদের উপর এই ফতোয়া জারি করা হল তা তা নিয়ে ধন্দ্ব তৈরি হয়েছে।

আরও পড়ুন:রাজনৈতিক চক্রান্ত চলছে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিবকে পত্রবোমা কল্যাণের

জানা গিয়েছে দেশীয় পণ্যের ব্যবহার ও বিক্রি বাড়ানোর উদ্দেশে মহারাষ্ট্র সরকার এই উদ্যোগ নিয়েছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে যে, কোনও রকম উগ্র পোশাক পরে অফিসে আসা চলবেনা। রুচিশীল-হালকা রঙের পোশাক পরতে হবে। কারণ কর্মস্থলে সুস্থ কর্মসংস্কৃতি বজায় রাখাটা অত্যন্ত জরুরি।যদিও সরকারের এই নিয়ম মানতে রাজি নয় বিরোধী সংগঠনগুলি। তাদের মত পোশাক কোনো ব্যক্তির সম্পূর্ণ নিজস্ব ব্যাপার , সরকার সে ক্ষেত্রে কখনোই ফরমান জারি করতে পারে না।

Related articles

আজ জয়েন্টের ফলপ্রকাশ, ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে র‍্যাঙ্ক কার্ড

বৃহস্পতিবার প্রকাশিত হতে চলেছে রাজ্য জয়েন্ট এন্ট্রান্স এগজামিনেশনের ফল (WBJEE 2026 Results)। গত ২৪ মে অফলাইনে ওএমআর শিটে...

বুদ্ধদেবের মৃত্যুর ৫ বছর পর নতুন জীবন শুরু স্ত্রী সোহিনীর 

৫৯ বছর বয়সী পরিচালকের প্রেমে পড়েছিলেন ২২ বছরের তরুণী, অসমবয়সী দাম্পত্য নিয়ে কমচর্চা হয়নি টলিউডে (Tollywood)। তবু কোনওদিন...

বহিষ্কৃত ঋতব্রত কেন বিরোধী দলনেতা, তৃণমূলের মামলার রায় ঘোষণা আজ 

বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস পরাজিত হওয়ার পর বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও সন্দীপন সাহাকে বহিষ্কার করেছে দল। বহিষ্কৃত বিধায়ক...

লড়াই এবার প্রকাশ্যে, ক্রীড়ামন্ত্রীকে অভিষেকের পাল্টা চিঠি সৌরভের

  বুধবার ইন্দ্রনীল খাঁ-র সঙ্গে সাক্ষাৎ করলেন সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়(Sourav Ganguly)। বুধবার নব মহাকরণে ক্রীড়া দফতরে যান সৌরভ,...