Saturday, June 27, 2026

যোধপুর পার্কে বলিউড অভিনেত্রীর রহস্যমৃত্যু, তদন্তে উঠে আসছে একের পর এক তথ্য

Date:

Share post:

শহরে বলিউড অভিনেত্রীর রহস্যমৃত্যু। যা নিয়ে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে লেক থানার অন্তর্গত যোধপুর পার্ক এলাকায়। গতকাল, শুক্রবার বিকালে যোধপুর পার্কের বাড়ি থেকেই উদ্ধার হয় বলিউড অভিনেত্রী আর্যা বন্দ্যোপাধ্যায়ের (৩৫) মৃতদেহ। “ডার্টি পিকচার”-খ্যাত এই অভিনেত্রীর রহস্যমৃত্যুর খবর চাউর হতেই চাঞ্চল্য ছড়িয়েছে বিনোদন জগতে। মৃতদেহ উদ্ধার করে পুলিশ ময়নাতদন্তে পাঠিয়েছে। যদিও সেই রিপোর্ট এই প্রতিবেদন লেখা পর্যন্ত প্রকাশ্যে আসেনি।

এদিকে তদন্তে নেমে পুলিশ জানিয়েছে, অভিনেত্রীর নাক, মুখ দিয়ে রক্ত বের হচ্ছিল। বাড়ির দরজা ভেঙে তাঁর দেহ উদ্ধার করা হয়। আর্যাকে সংজ্ঞাহীন অবস্থায় বিছানায় পাওয়া যায়। পরে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করে। পুলিশ আরও জানিয়েছে, যে ঘর থেকে তাঁর মৃতদেহ উদ্ধার হয়েছে সেই ঘরের মেঝেতে মৃতদেহের পাশেই মিলেছে রক্ত।

তদন্তে নেমে প্রথামিকভাবে পুলিশ জানতে পেরেছে, বৃহস্পতিবার দুপুরের আগেই মৃত্যু হয়েছে অভিনেত্রীর। জানা যাচ্ছে, বৃহস্পতিবার দুপুরে রুটি করে গিয়েছিলেন বাড়ির পরিচারিকা। কিন্তু তা খাননি অভিনেত্রী। শুক্রবার, সকাল সাড়ে দশটা নাগাদ পরিচারিকা কাজে এলে ঘটনা প্রকাশ্যে আসে।

বছরখানেক আগে হেপাটাইটিস-বি ধরা পড়ে। কিমনিতেও সমস্যা দেখা দেয়। কিন্তু সেরকম কোনও চিকিৎসা করা হয়নি বলেও জানতে পেরেছে পুলিশ। বেডরুমের খাটের নীচ অভিনেত্রীর দেহ উপুড় হওয়া অবস্থায় পড়ে থাকতে দেখতে পাওয়া যায়। ব্ল্যাক টপ ও ব্ল্যাক প্যান্ট পরেছিলেন অভিনেত্রী। পাশের একটি ঘর থেকে দুটি মদের বোতল পাওয়া গিয়েছে। ঘরে তাঁর পোষা কুকুরও ছিল।

আরও পড়ুন:রাজনৈতিক চক্রান্ত চলছে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিবকে পত্রবোমা কল্যাণের

স্থানীয় সূত্রে খবর, গতকাল সকাল থেকে আর্যাকে দরজা খুলতে না দেখে এবং পরিচারিকা এসে ডাকাডাকি করার পরও সাড়া না মেলাইনপ্রতিবেশিরাই পুলিশে খবর দেন। এরপরই লেক থানার পুলিশ গিয়ে অভিনেত্রীকে মৃত অবস্থায় উদ্ধার করেন। বেশ কিছুদিন ধরেই একাকিত্বে ভুগছিলেন অভিনেত্রী। তবে এটা খুন নাকি মানসিক অবসাদের জেরে আত্মহত্যা, তা খতিয়ে দেখছে পুলিশ।

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...