Saturday, June 27, 2026

রাজনৈতিক চক্রান্ত চলছে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিবকে পত্রবোমা কল্যাণের

Date:

Share post:

এবার কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের পত্রবোমা কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিবকে। সাফ জানালেন, রাজ্যের মুখ্যসচিব ও ডিজিপিকে ডেকে পাঠানোর পিছনে তিনি চক্রান্তের গন্ধ পাচ্ছেন। তাঁর আরও দাবি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর মদতেই এই ঘটনা ঘটছে।

আরও পড়ুন:ফিকি-র অনুষ্ঠানে কৃষি আইনের পক্ষে সওয়াল, কৃষকদের কী বার্তা মোদির!

লোকসভায় তৃণমূলের মুখ্য সচেতক কল্যাণ বন্দ্যোপাধ্যায় দীর্ঘ চিঠিতে তোপ দেগেছেন কেন্দ্রের বিরুদ্ধে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব অজয় ভাল্লাকে লেখা চিঠিতে বলেছেন, আইন-শৃঙ্খলা রক্ষা যেহেতু রাজ্যের এক্তিয়ার, সেইহেতু কেন ডেকে পাঠানো হবে মুখ্যসচিব বা ডিজিপিকে? সেইসঙ্গে তিন আইপিএস অফিসারকে ডেপুটেশনে অন্য রাজ্যে পাঠানো নিয়েও ক্ষোভ ঢেলে দেন সাংসদ। বলেন, যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে বুড়ো আঙুল দেখাচ্ছে কেন্দ্রীয় সরকার। এটা করা হচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নির্দেশেই। কল্যাণ বলেন, সংসদ চালু থাকলে তিনি ফ্লোরেই প্রতিবাদ জানাতেন। কিন্তু সেই পরিস্থিতি না থাকায় চিঠি লিখেই প্রতিবাদ জানাতে হলো।

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...