Wednesday, June 17, 2026

ফিকি-র অনুষ্ঠানে কৃষি আইনের পক্ষে সওয়াল, কৃষকদের কী বার্তা মোদির!

Date:

Share post:

দেশের উত্তরভাগ যখন কৃষি আইনের বিরোধিতায় উত্তাল, তখন ‘ফিকি’র অনুষ্ঠানে কৃষি আইনের পক্ষে সওয়াল করে নিজের অবস্থান স্পষ্ট করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শনিবার, ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী। সেখানে তিনি বলেন, দেশের নয়া কৃষি আইনে কৃষকরা নতুন নতুন বিকল্প পাবেন। মোদি জানান, ভারতে এখন কর্পোরেটর কর কম।

কৃষি আইন চালু হলে, নতুন বাজারের সুবিধা পাবেন কৃষকরা। এই আইনে নতুন প্রযুক্তির ব্যবহার করা যাবে বলেও মন্তব্য প্রধানমন্ত্রীর। তাঁর মতে, কৃষিক্ষেত্রের উন্নতিতে নতুন আইন সমস্ত বাধা দূর করবে। এই আইনের ফলে কৃষিতে বিনিয়োগ বাড়বে। এই আইনের সুফল পাবেন ক্ষুদ্র এবং মাঝারি কৃষকরা।

আরও পড়ুন:অনিশ্চিত হয়ে পড়ল কোচবিহার বিমানবন্দরের ভবিষ্যৎ

এর পাশাপাশি প্রধানমন্ত্রী জানান ভারতে করোনা পরিস্থিতি যথেষ্ট উন্নতি হয়েছে। করোনাকালে ভারতের সমস্ত মানুষ একজোট হয়ে লড়াই করে দেশকে উন্নতির পথে নিয়ে গেছে যেটা বিশ্বের কাছে একটা উদাহরণ বলে জানান প্রধানমন্ত্রী তিনি বলেন এই পরিস্থিতিতে ব্যাংক গুলি অত্যন্ত ভালো কাজ করেছে ফিকির অনুষ্ঠানে দেশে ব্যাংকের সংযুক্তিকরণ বিষয়ে করনের পক্ষে সওয়াল করেন একই সঙ্গে ফের ডিজিটাল ইন্ডিয়ার শরীরের ব্যথা জানান সকলকে।

তবে, ফিকির অনুষ্ঠানে কৃষি আইনের পক্ষে সওয়াল করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁর অবস্থান স্পষ্ট করলেন বলে মনে করছে বিশেষজ্ঞ মহল। একই সঙ্গে অবস্থান-বিক্ষোভরত কৃষকদের বার্তা দেওয়া হল ধারণা অনেকের।

Related articles

আর জি করে কর্তব্যরত জওয়ানের লালসার শিকার তরুণীর পাশে দাঁড়াননি বিজেপি বিধায়ক! অভিযোগ নির্যাতিতার পরিবারের

আর জি করের রোগিনীর মেয়েকে ধর্ষণের ঘটনায় পাশে দাঁড়াননি রাজারহাট-নিউটাউনের বিজেপি (BJP) বিধায়ক পীযূষ কানোরিয়া (Pijus Kanoriya)। অভিযোগ...

জেনে নিন দেশের মেট্রো শহরগুলিতে জ্বালানির দর

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম, কেন্দ্র ও রাজ্যের কর কাঠামো এবং পরিবহণ খরচের উপর নির্ভর করে প্রতিদিনই জ্বালানির...

দুর্নীতি ইস্যুতে মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরই GTA চেয়ারম্যান পদ থেকে ইস্তফা অনীতের

মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবার পাহাড় সফরে গিয়ে দুর্নীতি ইস্যুতে কড়া পদক্ষেপের বার্তা দিয়েছিলেন শুভেন্দু অধিকারী (CM...

গয়না কেনার আগে দেখে নিন বুধবার কলকাতায় সোনা-রুপোর নতুন দাম 

সোনা বা রুপো কেনার কথা ভাবছেন? তাহলে বাজারে যাওয়ার আগে জেনে নিন আজকের দর। আন্তর্জাতিক বাজারের ওঠানামা এবং...