Wednesday, June 17, 2026

কোহলিদের সতর্কবাণী কুম্বলের

Date:

Share post:

১৭ তারিখ থেকে শুরু হচ্ছে ভারত-অস্ট্রেলিয়া গোলাপি বলের টেস্ট সিরিজ। তার আগে ভারতকে সর্তক করে দিলেন ভারতের প্রাক্তন ক্রিকেটার অনিল কুম্বলে।

আগামী বুুধবার অ‍্যাডিলেডে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলতে নামছে ভারতীয় দল। প্রথম টেস্ট খেলে দেশে ফিরে আসবেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। বছরের শুরুতে প্রথম সন্তানের জন্ম হতে চলেছে বিরাট কোহলি এবং অনুষ্কা শর্মার। সেই কারনেই প্রথম টেস্ট খেলে দেশে ফিরে আসবেন বিরাট। অনিল কুম্বলে মনে করেন প্রথম টেস্ট জিততে না পারলে পরের তিনটি টেস্ট কোহলির অনুপস্থিতে কঠিন হয়ে পড়বে।

চোটের কারনে প্রথম টেস্টে থাকছেন না অস্ট্রেলিয়ার ক্রিকেটার ওয়ার্নার। ওয়ার্নারকে ছাড়াই মাঠে নামবেন স্টিভ স্মিথরা। কুম্বলে বলেন,” গোলাপি বলের টেস্টে দুরন্ত রেকর্ড টিম অস্ট্রেলিয়ার। সেখানে মাত্র একবার গোলাপি বলের দিন রাতের টেস্ট খেলেছে ভারত। ভারত প্রথম ম‍্যাচ হারলে, কোহলিহীন ভারতের পরবর্তী ম‍্যাচ কঠিন হয়ে পড়বে। কোহলির যে দায়িত্ব নেন, সেই দায়িত্ব নিতে হবে দলের অন‍্য ক্রিকেটারদের। না হলে বিপদে পড়বে টিম ইন্ডিয়া। একটি অনুষ্ঠানে এসে এমনটাই জানালেন অনিল কুম্বলে।

আরও পড়ুন:ফিফা বর্ষসেরার দৌড়ে ফের মেসি-রোনাল্ডো

Related articles

বুধে দক্ষিণবঙ্গে কালবৈশাখীর পূর্বাভাস! গরম থেকে স্বস্তি দিতে পারে বৃষ্টি

আর্দ্রতাজনিত অস্বস্তির মাঝেই বুধবার কিছুটা হলেও স্বস্তির খবর শোনালো আলিপুর হাওয়া অফিস (Alipore Weather Department)। দুপুরের পর থেকেই...

FIFA World Cup: মাইলস্টোন ম্যাচে স্মরণীয় হ্যাটট্রিক, মেসি ম্যাজিকে সহজ জয় আর্জেন্টিনার

বিশ্বকাপের প্রথম ম্যাচে আলজেরিয়াকে ৩-০ গোলে হারিয়ে দিল আর্জেন্টিনা(Argentina)। চলতি বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে নেমেই ম্যাজিক দেখালেন মেসি(Messi),...

‘স্বচ্ছতা সে স্বাগত’ কর্মসূচিতে মহানগরীর রাজপথে মুখ্যমন্ত্রী, বাগবাজারে ঘাট পরিষ্কার শুভেন্দুর

বুধবার সকাল সকাল বাগবাজার মায়ের ঘাটে (Bagbazar Maayer Ghat) ঝাড়ু হাতে সাফাই অভিযানে নামলেন বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী...

FIFA World Cup: এমবাপের জোড়া গোলে নজির, দাপুটের সঙ্গে বিশ্বকাপ শুরু ফ্রান্সের

বিশ্বকাপে জয় দিয়ে অভিযান শুরু করল ফ্রান্স(France) সেনেগাল ৩-১গোলে হারিয়ে দাপটের সঙ্গে কাপ যুদ্ধের  বোধন করল ফরাসিরা। এমবাপে জোড়া...