Tuesday, June 23, 2026

তৃণমূলের সঙ্গে পাল্লা, চাকরি প্রতিশ্রুতি কার্ড বিতরণ শুরু বিজেপির

Date:

Share post:

বিজেপির হেস্টিংস নির্বাচনী কার্যালয়ে রবিবার চাকরি প্রতিশ্রুতি কার্ড বিতরণ শুরু হল। আজ এই প্রতিশ্রুতি কার্ডে প্রথম রেজিস্ট্রেশন হল। মোট ৭৫ লক্ষ যুবককে চাকরির প্রতিশ্রুতি কার্ড দেওয়া হবে। একের পর এক রাষ্ট্রায়ত্ত্ব সংস্থাকে বেসরকারিকরণের পথে যখন হাঁটছে কেন্দ্র   তখন এই ৭৫ লক্ষ যুবকের চাকরি কোথায় হবে তা নিয়ে সংশয় তৈরি হয়েছে । তৃণমূলের তরফে এই বিষয়টি কে স্রেফ ভাঁওতাবাজি হিসাবে উল্লেখ করা হয়েছে ।

রবিবার সাংবাদিক বৈঠকে বিজেপি যুবমোর্চার সভাপতি সৌমিত্র খাঁ বলেন, “৫ বছরে ৭৫ লাখ যুবকের কাছে যাব। বেকারদের নাম, ঠিকানা লিখে নিয়ে আসব। চাকরির প্রতিশ্রুতি কার্ড দেব।“ বিজেপি ক্ষমতায় এলে কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে এমন আশ্বাস দেন সৌমিত্র।
এদিন সাংবাদিক বৈঠকে ছিলেন বিজেপি নেতা মুকুল রায়ও। তিনি বলেন, “সিঙ্গুর থেকে টাটাকে তাড়িয়ে দেওয়াটা বড় ভুল।” শিল্প সম্মেলনের খরচ নিয়ে রাজ্য সরকারকে আক্রমণ করে তিনি বলেন, “৯টা মেলা হয়েছে কিন্তু সেই হিসেবে বিনিয়োগ হয়নি। শিল্প সম্মেলন হলেও বিনিয়োগ হয়নি।“ এছাড়াও শিল্প সম্মেলনে কত খরচ হয়েছে, শ্বেতপত্র দিয়ে তা জানাক রাজ্য সরকার, এমনটাও দাবি জানান মুকুল। অন্যদিকে রাজ্যের আইনশৃঙ্খলার পরিস্থিতির অবনতির অভিযোগও তুলেছেন তিনি।

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...