Friday, June 12, 2026

বিমানে নিষেধাজ্ঞা সত্ত্বেও করোনা পজিটিভ যাত্রী পরিবহন!

Date:

Share post:

খায়রুল আলম (ঢাকা) : অতিমারির (Epidemic) এই সময় করোনা (Coronavirus) নেগেটিভ রিপোর্ট ছাড়া কোনও এয়ারলাইন্স যাত্রী পরিবহন করতে পারবে না। এমন কঠোর নিষেধাজ্ঞা সত্ত্বেও রাষ্ট্রীয় সংস্থা বিমান বাংলাদেশ (Bangladesh) এয়ারলাইন্সসহ একাধিক এয়ারলাইন্স প্রতিদিনই নেগেটিভ রিপোর্ট ছাড়া যাত্রী পরিবহন করছে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে আন্তর্জাতিক রুটের বিভিন্ন এয়ারলাইন্সে প্রতিদিন গড়ে চার হাজারেরও বেশি যাত্রী আসছেন। সংখ্যায় কম হলেও কিছুসংখ্যক যাত্রী করোনা নেগেটিভ সনদ ছাড়াই চলে আসছেন। শুধু তাই নয়, এয়ারলাইন্সগুলোতে করোনা পজিটিভ রোগীও পরিবহন করা হচ্ছে।

গত এক সপ্তাহে কমপক্ষে ১৭ জন করোনা পজিটিভ রোগী অসুস্থতা নিয়েই বিমানবন্দরে (Airport) আসেন। করোনা পজিটিভ রোগীদের অধিকাংশই এনেছে সৌদি এয়ারলাইন্স। এছাড়া রাষ্ট্রীয় সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সসহ একাধিক এয়ারলাইন্সে করোনা পজিটিভ রোগী পরিবহন করা হয়। গত এক সপ্তাহে বিমানবন্দরে কর্মরত নির্বাহী ম্যাজিস্ট্রেট করোনা রিপোর্ট ছাড়া যাত্রী পরিবহন করার অভিযোগে মালদ্বিভিয়ান এয়ারলাইন্স (১১৮ জনের জন্য ২ লাখ ৩৬ হাজার টাকা ) ও বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে (৬ জনের জন্য ৩০ হাজার টাকা) জরিমানা করে।

শাহজালাল বিমানবন্দরে (Shahajalal International Airport Dhaka) কর্মরত স্বাস্থ্য অধিদফতরের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. শাহরিয়ার সাজ্জাদ বলেন, ‘করোনা রিপোর্ট ছাড়া কোনও যাত্রী পরিবহন করা যাবে না এমন কঠোর নিষেধাজ্ঞা সত্ত্বেও এয়ারলাইন্সগুলো কী স্বার্থে করোনা পজিটিভ ও করোনা নেগেটিভ সার্টিফিকেট ছাড়াই যাত্রীদের নিয়ে আসছে? করোনা পজিটিভ রোগী ফ্লাইটে নিয়ে আসার কারণে অন্যান্য সুস্থ রোগীদেরও মহামারি এ ভাইরাসে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে পড়ছেন।’

তিনি জানান, করোনা রিপোর্ট ছাড়া যেন এয়ারলাইন্সগুলো যাত্রী পরিবহন না করে সেজন্য তারা সবসময় সিভিল এভিয়েশন অথরিটিকে জানিয়ে আসছেন। সিভিল এভিয়েশন অথরিটিও নির্বাহী ম্যাজিস্ট্রেটের মাধ্যমে আর্থিক জরিমানা ও কঠোর সতর্কতামূলক ব্যবস্থা নিচ্ছেন। ফলে ধীরে ধীরে করোনা পজিটিভ রোগীর সংখ্যা হ্রাস পাচ্ছে বলে তিনি দাবি করেন।

আরও পড়ুন-হাসিনা-মোদি বৈঠক : গুরুত্ব পাবে কোভিড টিকা ও মুজিববর্ষ উদযাপন

Related articles

CID-র সঙ্গে কী আলোচনা কীভাবে সংবাদমাধ্যমে: আদালতে যাওয়ার দাবি অভিষেকের

বারবার তদন্তকারী সংস্থাকে সহযোগিতা করেছেন। পরবর্তীকালেও তার ব্যতিক্রম হবে না। কিন্তু এবার সেই তদন্তকারী সংস্থার দায়বদ্ধতা ও বিশ্বাসযোগ্যতা...

নবান্নে শুদ্ধিকরণ পর্ব? ফাইলের থেকে গুরুত্ব পাচ্ছে গঙ্গাজল

ক্ষমতার পালাবদলের পর নবান্নে (Nabanna) প্রশাসনিক কাজ, মানুষের সমস্যার সমাধানের বদলে এখন শুরু হয়েছে 'শুদ্ধিকরণ পর্ব'। সরকারি দফতরে...

জাতীয় সড়ক আটকে আন্দোলন নয়: প্রশাসনিক বৈঠক থেকে বার্তা মুখ্যমন্ত্রীর

পূর্ব নির্ধারিত সূচি মতো শুক্রবার উত্তরবঙ্গের প্রথম প্রশাসনিক কর্মসূচিতে মালদহে প্রশাসনিক বৈঠক করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর সেই...

দেব, আপনি কোন দিকে? মমতা না মোদি?

লোকসভার বিদ্রোহীদের দিল্লির বৈঠকে হাজির। আবার সংবাদ মাধ্যমের সামনে বলছেন, যতদিন মমতা বন্দ্যোপাধ্যায় আছেন, আমি তার সঙ্গে আছি।...