Monday, April 6, 2026

এবার ‘চিত্রশিল্পী’ নুসরত, ক্যানভাসে তুলির টানে গৌতম বুদ্ধ

Date:

Share post:

প্রথমে অভিনেত্রী, তারপর রাজনীতিবিদ তথা সাংসদ৷ এবং গৃহিনীও তিনি।

এবার প্রকাশ্যে এলেন চিত্রশিল্পী হিসেবে। সাদা ক্যানভাসের উপর দক্ষ হাতে তুলি চালিয়ে গৌতম বুদ্ধের (Gautam Buddha) ছবি এঁকে ফেললেন নুসরত জাহান (Nusrat Jahan)

নিজের ইনস্টাগ্রাম ভিডিওতে এবার এলেন ‘চিত্রশিল্পী’ নুসরত৷ চিত্রশিল্পী হিসেবে নয়া রূপে ধরা দিলেন অভিনেত্রী। ভিডিওতে দেখা গিয়েছে, গৌতম বুদ্ধের ছবির পাশে হলুদ রঙের পাতা আঁকছেন সাংসদ৷ ক্যাপশনে নুসরত লিখেছেন, “পৃথিবীকে আরও রঙে রাঙিয়ে তোলা দরকার”।

গাছের পাতার সঙ্গে গৌতম বুদ্ধের যোগ রয়েছে৷ তা কারও অজানা নয়। নেপালের তরাই-এর লুম্বিনী গ্রামে এক শালগাছের তলায় জন্মগ্রহণ করেছিলেন সিদ্ধার্থ। সংসার ত্যাগ করে অশ্বথ গাছের তলায় বসে বোধি লাভ করে সিদ্ধার্থ হয়েছিলেন গৌতম বু্দ্ধ। অভিনেত্রীর ক্যানভাসের বিষয়বস্তু সেটাই৷ তাঁর আঁকা ছবি দেখে মুগ্ধ নেটিজেনরা। কমেন্ট বক্সে প্রশংসার ভরিয়ে দিয়েছেন।

আরও পড়ুন- বিয়ে সেরেই স্ত্রীর সঙ্গে ক্রিকেট খেলতে শুরু করে দিলেন বরুণ

ছবিঃ ইনস্টাগ্রাম থেকে

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...