Saturday, April 4, 2026

শুভেন্দুই মুখ্যমন্ত্রী, কনিষ্ক পাণ্ডার ঘোষণায় অবাক বিজেপিও

Date:

Share post:

শুভেন্দু অধিকারীর (Shuvendu adhikari) ঘনিষ্ঠ কনিষ্ক পাণ্ডা কদিন ধরেই প্রকাশ্য বিবৃতি দিচ্ছেন। কখনও শুভেন্দুর নিরাপত্তা নিয়ে। কখনও অন্যান্য বিষয়ে। এবার তিনি জানিয়ে দিয়েছেন নতুন সরকারে শুভেন্দু মুখ্যমন্ত্রী, ( chief minister) শুভেন্দুই নিয়ন্ত্রক, লাগাম থাকবে তাঁরই হাতে। শুভেন্দুর মত দক্ষ নেতাই যে এই ভূমিকায় থাকবেন, তা ঘোষণা করে ব্যাখ্যাও দিয়েছেন তিনি।

এদিকে এই মন্তব্য সামনে আসায় অবাক বিজেপি। (BJP) তাদের একাধিক শিবিরের খবর, কিছু সংবাদমাধ্যম থেকে এগুলি অনুবাদ করে দিল্লির নেতাদের পাঠানো হয়েছে। শুভেন্দুর দাপট বাড়লে তাঁদের দোকান বন্ধের উপক্রম। যদিও শুভেন্দু নিজে এসব বলেননি, কিন্তু কনিষ্কর বিবৃতি শুভেন্দুর শিবিরের কথা বলেই ধরা হচ্ছে। বিজেপির একাধিক শিবিরের ভাবখানা হল- যাঃ! তাহলে আমরা করব কী ? দিলীপ ঘোষ ( dilip ghosh) বিষয়টি দেখেছেন। আবার মুকুলকে ( Mukul roy) তাঁর ভক্ত এক যুব নেতা বলেছেন,” আপনি নিয়ে আসার চেষ্টা করছেন। কিন্তু আপনার কী হবে?”

সূত্রের খবর, শুভেন্দু দিন কয়েকের মধ্যেই চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। নিজের ঘনিষ্ঠদের সঙ্গে কথা বলছেন তিনি। মনস্থির করেই ফেলেছেন। কিছু বিষয় শুধু বিবেচনা বাকি।

মুকুলের ক্ষেত্রে ধারণা হয়েছিল তিনি তৃণমূলের শতাধিক বিধায়ক ( MLA) ভেঙে দেবেন। দেখা গিয়েছে শুধু ছেলে ছাড়া কেউ নেই।
তৃণমূল জানে পাঁচ সাতজন বিধায়ক নিজের অঙ্কে বেসুরো আছেন। তাঁরা হয় হারবেন। নয় টিকিট পাবেন না। নিজের তালে দল ছাড়বেন। এর সঙ্গে মুকুল বা কারুর যোগ নেই।
এইবার শুভেন্দুর ক্ষেত্রেও বিজেপিতে ধারণা হচ্ছে ষাট সত্তরজন বিধায়ক নিয়ে বেরোবেন। শুধু ফ্লেক্স টাঙিয়ে এই সংখ্যাটা বিজেপি নেতারা মানছেন না। এখন দেখার বিষয় শুভেন্দু তৃণমূলকে কতটা ধাক্কা দিয়ে কতজন বিধায়ককে নিয়ে বেরোন।

 

Related articles

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...