Saturday, April 11, 2026

ভারতে হামলার চালাতে মালয়েশিয়া থেকে ফান্ডিং, RAW-এর অনুসন্ধানে জাকির যোগ

Date:

Share post:

ভারতের মাটিতে বড়সড় জঙ্গি হামলার ষড়যন্ত্র দীর্ঘদিন ধরেই চালিয়ে যাচ্ছে একাধিক জঙ্গি সংগঠন। তাদের পরিকল্পনা ব্যর্থ করতে সদা তৎপর ভারতীয় গোয়েন্দা বিভাগ। এহেন সময়েই ভারতীয় গুপ্তচর সংস্থা ‘র'(RAW)-এর হাতে উঠে এলো চমকপ্রদ তথ্য। সম্প্রতি মালয়েশিয়ার একটি সংগঠনের সন্দেহজনক আর্থিক লেনদেনের তথ্য হাতে পেয়েছে ভারতীয় গুপ্তচর সংস্থা। যেখানে দেখা গিয়েছে ভারতে হামলা চালাতে মালয়েশিয়া(Malaysia) থেকে ২ লক্ষ ডলার পাঠানো হয়েছে। কুয়ালালামপুর(Kualalumpur) থেকে পাঠানো এই লেনদেনের সঙ্গে যোগ হয়েছে রোহিঙ্গা নেতা মহম্মদ নাসির এবং ভারতের হিট লিস্টে থাকা জঙ্গি সমর্থক জাকির নায়েকের (Zakir Naik)।

সূত্রের খবর মালয়েশিয়ার এই সন্দেহজনক সংগঠন মায়ানমারের একজন মহিলাকে প্রশিক্ষণ দিয়েছে হামলা চালানোর জন্য। তথ্য বলছে, ওই মহিলাকে হামলাকারীদের নেতৃত্বে রাখা হয়েছে। সংবাদমাধ্যম ‘আজতক’ সূত্রে জানা গিয়েছে, এই সংক্রান্ত মামলায় ইতিমধ্যেই চেন্নাইয়ের এক হাওয়ালা কারবারিকে গ্রেফতার করা হয়েছে। যে ওই বিপুল পরিমাণ টাকার লেনদেন করেছিল। দাবি করা হচ্ছে, জঙ্গি হামলা চালাতে নেপাল ও বাংলাদেশ সীমান্ত ধরে ভারতে প্রবেশ করতে পারে জঙ্গিরা। এ বিষয়ে সংশ্লিষ্ট রাজ্য পুলিশ ও গোয়েন্দা বিভাগকে সতর্ক করে দেওয়া হয়েছে। শনিবার রাতেই দিল্লি, উত্তর প্রদেশ, বিহার পাঞ্জাব এবং পশ্চিমবঙ্গকে এই সংক্রান্ত রিপোর্ট পাঠিয়ে দিয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা বিভাগ। যেখানে বলা হয়েছে জঙ্গিরা দিল্লি, অযোধ্যা, বুদ্ধগয়া, পশ্চিমবঙ্গ এবং শ্রীনগরের বড় শহরে হামলা চালাতে পারে।

আরও পড়ুন:বিজেপি বিরোধিতা নিয়ে আজ প্রতিযোগিতা বিমল-বিনয়ের, কিশোর সাহার কলম

স্বাভাবিকভাবেই এহেন তথ্য প্রকাশ্যে আসার পর নড়েচড়ে বসেছে ভারতীয় গোয়েন্দা বিভাগ। প্রসঙ্গত, সন্ত্রাসবাদের মদদদাতা হিসেবে দীর্ঘদিন ধরেই ভারতের নজরে রয়েছে বর্তমানে মালয়েশিয়া নিবাসী জাকির নায়েক। একাধিকবার তাকে ভারতে ফেরানোর চেষ্টা হলেও বারবার ব্যর্থ হয় সেই চেষ্টা। এখানে পরিস্থিতির মাঝেই এবার বিদেশের মাটিতে বসে ভারতে হামলার ষড়যন্ত্র শুরু করল জাকির নায়েক। এই তথ্যই এদিন প্রকাশ্যে এলো ‘র'(RAW)-এর রিপোর্টে।

Related articles

সফল আর্টেমিস ২ মিশন, রুদ্ধশ্বাস অভিযান শেষে পৃথিবীতে ফিরলেন চার মহাকাশচারী

সফল চন্দ্রাভিযানের (Artemis 2)শেষে পৃথিবীতে ফিরলেন চার মহাকাশচারী। শনিবার সকালে প্রশান্ত মহাসাগরে স্প্ল্যাশডাউনের পর নভোশ্চররা সুস্থ আছেন বলেই...

কোথাও জনসভা কোথাও রোড শো, শনিতে একগুচ্ছ কর্মসূচি মমতা-অভিষেকের

নির্বাচনী প্রচারে শনিবার কেশিয়াড়ি থেকে সভা শুরু করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সকাল পৌনে এগারোটা নাগাদ রামজীবন...

মথুরায় যমুনায় নৌকাডুবি: উদ্ধার ১০ দেহ

প্রায় এক দশক পরে যমুনায় নৌকাডুবির ঘটনা। শুক্রবার দুপুরে পুণ্যার্থী বোঝাই একটি নৌকা বৃন্দাবনের কাছে উল্টে (boat capsize)...

বাংলায় এসে ঘাটাল মাস্টারপ্ল্যানের ‘প্রতিশ্রুতি’! অমিত শাহর অজ্ঞতা প্রমাণ করলেন অভিষেক

বর্ষা মানেই বন্যায় পশ্চিম মেদিনীপুরের বিস্তীর্ণ এলাকায় বানভাসি মানুষ। রাজ্য থেকে বর্ষা বিদায় নিলেও ঘাটালের মানুষ থাকত জলের...