Saturday, June 20, 2026

তুঙ্গে বয়ান-বিতর্ক, দিলীপ বললেন হরিদাস পাল, কল্যাণ বললেন ষাঁড়!

Date:

Share post:

দিলীপ ঘোষ (Dilip Ghosh) বনাম কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের (Kalyan Bandyopadhyay) আকচা-আকচি চরম পর্যায়ে পৌঁছল। তিন আইপিএস অফিসারকে ডেপুটেশনে কেন্দ্র চাওয়ার পরিপ্রেক্ষিতে কল্যাণের পত্রবোমা থেকে বিতর্ক শুরু। রায়গঞ্জে চায় পে চর্চায় সে নিয়ে বলতে গিয়ে দিলীপ বলেন, কে কল্যাণ? সে কোন হরিদাস পাল? পাল্টা কল্যাণ বলেন, দিলীপ আর ষাঁড়ের মধ্যে কোনও পার্থক্য দেখি না।

নাড্ডার (Jp Nadda) কনভয়ে হামলা এবং সে নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের অতি সক্রিয়তায় রাজ্য সরকার (West Bengal Governmet) ক্ষুব্ধ। ক্ষোভ বাড়ে তিন আইপিএস অফিসারকে ডেপুটেশনে কেন্দ্র চাওয়ার পরেই। রাজ্য সরকার সাফ জানায় পাঠানো সম্ভব নয়। আইপিএস কম। আর কল্যাণ বন্দ্যোপাধ্যায় (MP Kalyan Banerjee) বলেন, আইন-শৃঙখলা রাজ্যের এক্তিয়ারভুক্ত। কেন্দ্র অগণতান্ত্রিকভাবে যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় হস্তক্ষেপ করছে।

সে প্রসঙ্গে দিলীপ ( Dilip ghosh WB State President, MP) কল্যাণকে লক্ষ্য করে বলেন, উনি বলার কে? রাজ্য আর কেন্দ্রের মধ্যে চিঠি বিনিময় হচ্ছে। হরিদাস পালের মতো হঠাৎ মাঝখানে চলে আসছেন। উনি আইন বোঝেন না। কেমন উকিল সকলে জানেন। আর রাজনীতিবিদ? পরের বার ওকে হারিয়ে বাড়িতে ঢুকিয়ে দেব।

পাল্টা কল্যাণ বলেন, ষাঁড়ের মাথার বুদ্ধি নিয়ে আর কী বলব? একজন এমপির কী কাজ উনি বুঝবেন কী করে? কোভিডের কারণে এখনও ওনার সংসদে মুখেভাত হয়নি। সংসদ ও সাংসদের অধিকার ও কর্তব্য জানবেন কী করে? সংসদ চললে এমন বিরোধিতা করতাম যে দিলীপদের সংসদের বাইরে আশ্রয় নিতে হতো।

তরজা-বিতর্ক উপভোগ করছে অন্য বিরোধী দলগুলি।

আরও পড়ুন-বিজেপি বিরোধিতা নিয়ে আজ প্রতিযোগিতা বিমল-বিনয়ের, কিশোর সাহার কলম

Related articles

পুলিশের জালে ফলতার ‘পুষ্পা’ জাহাঙ্গিরের স্ত্রী 

দক্ষিণ ২৪ পরগনার ফলতায় (Falta, South 24 Parganas) দুর্নীতি, সাধারণ মানুষকে ভয় দেখানো, তোলাবাজির অভিযোগের জাহাঙ্গির খানের (Jahangir...

আজ রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী, একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন-শিলান্যাস কর্মসূচি

আজ রাজ্যে আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার (BJP Government) গঠনের পর প্রথমবারের মতো...

আজ রাজ্যজুড়ে বিজেপির পশ্চিমবঙ্গ দিবস উদযাপন, বিকেলে গঙ্গাবক্ষে অভিনব কর্মসূচি

আগামী ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস পালিত হবে শহর কলকাতায়। সেই উপলক্ষে গত ১৯ তারিখ থেকে তিন দিনব্যাপী...

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...