Wednesday, June 3, 2026

ওপেনার হিসাবে ময়ঙ্কের পাশে শুভমনকে দেখতে চান বেঙ্গসরকর

Date:

Share post:

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওপেনার হিসাবে, ময়ঙ্ক আগরওয়ালের সঙ্গে শুভমন গিলকে দেখতে চান প্রাক্তন ক্রিকেটার দিলিপ বেঙ্গসরকার। শনিবার এমনটাই জানালেন তিনি।

১৭ তারিখ থেকে শুরু হচ্ছে ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ। সেই সিরিজে রোহিতের অনুপস্থিতিতে ময়ঙ্ক আগরওয়ালের সঙ্গে কে হবে ওপেনার জুটি? সেই প্রসঙ্গে প্রাক্তন ক্রিকেটার বেঙ্গসরকর জানিয়ে দিলেন, ওপেনার হিসাবে ময়ঙ্ক আগরওয়ালের সঙ্গে তাঁর প্রথম পছন্দ শুভমন গিল। প্রথম টেস্টের পর দেশে ফিরে আসবেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। বিরাট ফিরে আসার পর চার নম্বরে অজিঙ্কে রাহানেকে এগিয়ে রাখলেন বেঙ্গসরকর। একই মত ভারতের আরেক প্রাক্তন ক্রিকেটার মদন লালের। তিনিও মনে করেন বিরাট দেশে ফিরে এলে তাঁর জায়গায় যোগ‍্য মানাবে রাহানেকে।

বাটিং লাইন নিয়ে একমত হলেও, দলের তৃতীয় পেসারের ভূমিকা নিয়ে একমত নয় দুই প্রাক্তন ক্রিকেটারের। মহম্মদ শামি, বুমরাদের পাশাপাশি তৃতীয় পেসার হিসাবে উমেশ যাদবকে পছন্দ বেঙ্গসরকরের। কিন্তু মদনলালের চাইছেন তৃতীয় পেস বোলার হিসাবে মহম্মদ শিরাজকে সুযোগ দেওয়া হোক।

১৭ ই ডিসেম্বর থেকে শুরু হচ্ছে ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ। এই মুহূর্তে সিরিজে ১-১ এ দাড়িয়ে দু-দল। এখন দেখার টেস্ট সিরিজ জিতে শেষ হাসি কে হাসে অস্ট্রেলিয়ার মাটিতে।

আরও পড়ুন:ফের অস্ট্রেলিয়ায় ফিটনেস পরীক্ষা রোহিতের

Related articles

৫৮ বিধায়কের সই নিয়ে বেসুরোদের চিঠি স্পিকারকে

বিধানসভার বিদ্রোহী তৃণমূল বিধায়কদের বৈঠক শেষ। সূত্রের খবর ৫৮ জনের সই সম্বলিত চিঠি অধ্যক্ষের কাছে জমা দিয়েছেন ঋতব্রত...

রেলযাত্রীদের ভোগান্তি,শিয়ালদহ শাখায় একগুচ্ছ ট্রেন বাতিলের ঘোষণা পূর্ব রেলের

সপ্তাহান্তে বিপাকে পড়তে চলেছেন শিয়ালদহ শাখার (Sealdah Division) ট্রেন যাত্রীরা। মঙ্গলবার পূর্ব রেলের (Eastern Railway) তরফে বিজ্ঞপ্তি জারি...

বিধানসভার নৌশাদ আলি কক্ষে ‘বিদ্রোহী’ তৃণমূল বিধায়কদের মিটিং শুরু

রাজ্য বিধানসভায় বিরোধী দলনেতা হবেন কে, বাংলার রাজনৈতিক মহলের নজর এখন বিধানসভা চত্বরে। তৃণমূল কংগ্রেসের দুই তৃতীয়াংশ বিধায়করা...

তোলাবাজির অভিযোগে কলকাতায় গ্রেফতার তৃণমূল কাউন্সিলর অরিজিৎ 

মধ্যরাতে গ্রেফতার কলকাতা পুরসভার (KMC) ১০৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অরিজিৎ দাস ঠাকুর (Arijit Das Thakur)। ভোটের ফলাফলের পর...