Wednesday, June 24, 2026

প্রাক্তন স্বামীকে পুড়িয়ে খুনের অভিযোগ প্রথমপক্ষের স্ত্রীর বিরুদ্ধে, কেন?

Date:

Share post:

ডানকুনিতে (Dankuni) প্রথমপক্ষের স্ত্রীর বিরুদ্ধে স্বামীকে পুড়িয়ে মারার অভিযোগ উঠল। সোমবার এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় ডানকুনি ৯নম্বর রেল গেট এলাকায়। স্থানীয় বাসিন্দা সঞ্জয় সাউয়ের (Sanjay Sahu) ১৪ বছর আগে বিয়ে হয় সুবর্ণা সরকারের(সাউ) (Subarna Sarkar Sahu) সঙ্গে। অভিযোগ, বিয়ের পর থেকেই স্বামীর উপর অত্যাচার চালাতেন সুবর্ণা। সঞ্জয়ের সমস্ত সম্পত্তি লিখিয়ে নিয়ে সম্পর্ক ছিন্ন করে ফের বিয়ে করেন তিনি। এর একবছর পর আবার বিয়ে করে সঞ্জয়ও। কিন্তু মাঝে মধ্যেই প্রথম পক্ষের স্ত্রী সুবর্ণা তাঁর উপর অত্যাচার চালাতেন বলে অভিযোগ।

আরও পড়ুন : রাতের শহরে ভয়াবহ পথ দুর্ঘটনা, গড়ফায় বেপরোয়া গাড়ির ধাক্কায় মৃত ১

অভিযোগ, দশদিন আগে সুবর্ণা ও তাঁর মা হঠাৎ সঞ্জয়ের বাড়িতে গিয়ে সঞ্জয়কে মারধর করেন ও তাঁর গায়ে কেরোসিন তেল ঢেলে আগুন লাগিয়ে দেন। হাসপাতালে চিকিৎসা চলার পর সোমবার মৃত্যু হয় সঞ্জয় সাউয়ের। এরপরেই ক্ষোভে ফেটে পড়ে এলাকার বাসিন্দারা। তাঁরা সুবর্ণা সরকার ও তাঁর মায়ের কঠিন শাস্তির দাবিতে বিক্ষোভ দেখান।সুবর্ণা বাড়ি ভাঙচুরও করে উত্তেজিত জনতা। কী কারণে এই আক্রমণ তা জানতে তদন্ত শুরু করেছে ডানকুনি থানার পুলিশ।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...