Friday, April 3, 2026

গরু পাচারকাণ্ড: এবার চার BSF কর্তাকে তলব করল CBI

Date:

Share post:

গরু পাচারকাণ্ডে কোমর বেঁধে মাঠে নেমেছে CBI. জোরদার তদন্ত শুরু করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটি। তারই অঙ্গ হিসেবে এবার চার BSF কর্তাকে তলব করল CBI. সেই তালিকায় রয়েছেন একজন ডিআইজি, দু’জন অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট, একজন ডেপুটি কমান্ড্যান্ট।

আরও পড়ুন : গরু পাচারকাণ্ড: সিবিআই হেফাজত খারিজ, এনামুলের ১৪ দিনের পুলিশ হেফাজত

জানা গিয়েছে, ২০১৫ থেকে ২০১৮ সাল পর্যন্ত বাংলাদেশ সীমান্তের দায়িত্বে থাকা BSF শীর্ষকর্তা ও আধিকারিকদের তালিকা জমা পড়ে CBI দফতরে। এরপরই ধারাবাহিকভাবে এই তলব শুরু হয়। তালিকায় থাকা আরও বেশকিছু BSF কর্তাকেও ডেকে পাঠানো হবে বলে CBI সূত্রে খবর।

সম্প্রতি আসানসোলে CBI বিশেষ আদালতে আত্মসমর্পণ করে গরু পাচারকাণ্ডের মূল চক্রী এনামূল হক। আদালত এনামুলকে পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে। CBI হেফাজতে আছে আরেক অভিযুক্ত BSF কমান্ড্যান্ট সতীশ কুমারও। এই দুইজনকে মুখোমুখি জেরা করে তদন্তে গতি আনতে চায় CBI.

Related articles

ভবানীপুরে শুভেন্দু-ঘনিষ্ঠ RO, নিয়ম ভেঙে দায়িত্বে আধিকারিকরা: CEO-কে প্রশ্ন তৃণমূলের

নির্বাচনের আগে নির্বাচনী আচরণবিধির দোহাই দিয়ে যেভাবে রাজ্যের প্রশাসন ও পুলিশ পদে বদল করেছে জাতীয় নির্বাচন কমিশন (Election...

লক্ষ্ণণের চিঠিতে বড় দায়িত্বের খবর সৌরিশসকে, বঙ্গ ক্রিকেটে খুশির হাওয়া

বাংলা ক্রিকেটের জন্য সুখবর। বিসিসিআইয়ের কোচিংয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন সৌরাশিস লাহিড়ী (Sourashish lahiri)। ‘ইমার্জিং ইন্ডিয়া’র কোচ হিসাবে নির্বাচিত...

ভোটার কারচুপিতেই ক্ষমতায় চন্দ্রবাবু! মধ্যরাতে ১৭ লক্ষ ভোট, প্রশ্ন প্রভাকর-প্রশান্ত-কুরেশির

বাংলায় নির্বাচনের আগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দলীয় কর্মী, এজেন্টদের সতর্ক করছেন, যাতে তাঁরা ভোট শেষ হওয়ার...

কুড়মি স্বীকৃতির দাবিতে নীরব বিজেপি! জয়পুরের সভা থেকে তোপ অভিষেকের, নিশানা বিরোধী প্রার্থীকেও

জয়পুর বিধানসভা কেন্দ্রের সভা থেকে কুড়মি সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবিকে সামনে রেখে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয়...