Sunday, June 28, 2026

তৃণমূলকে দুর্নীতির সরকার বলে কটাক্ষ দিলীপের!

Date:

Share post:

ফের রাজ্য সরকারের সমালোচনায় বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। দক্ষিন দিনাজপুরের বুনিয়াদপুরে এক চা-চক্রে অংশগ্রহণ করে রাজ্য সরকারের বিরুদ্ধে তোপ দাগেন দিলীপ। আমফানের ত্রাণ থেকে শুরু করে সিঙ্গুরের শিল্প ইস্যুসহ একাধিক বিষয়ে রাজ্য সরকারের সমালোচনা করেন দিলীপ। এছাড়াও রাজ্য সরকারের ‘দুয়ারে সরকার’ প্রকল্প নিয়েও কটাক্ষ করতে ছাড়েননি তিনি। তাঁর বক্তব্য, তৃণমূল সরকার গত ১০ বছরে কোনও কাজ করেনি, রাজ্যের বেকারত্ব বাড়িয়েছে। তাই রাজ্যের যুবকদের বাইরে কাজ করতে যেতে হচ্ছে।

রবিবার ভোরে মালদা এসে পৌঁছান বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। সেখান থেকে উত্তর দিনাজপুরের সফর সেরে সন্ধ্যেবেলায় যোগ দেন দক্ষিণ দিনাজপুরের বুনিয়াদপুরে রবিবাসরীয় রাত্রে চায়ে পে চর্চায়। সোমবার সকালে আসন্ন বিধানসভা নির্বাচনে দলীয় কর্মসূচী ঠিক করতে একটি দলীয় সভায় যোগ দেবেন দিলীপ। তারপর দুপুর একটায় বালুরঘাটে সভা। সেখান থেকে ফেরত যাবেন মালদা।

আরও পড়ুন- অসমে বন্ধ হয়ে যাচ্ছে সরকারি মাদ্রাসা ও টোল, প্রস্তাবে সায় মন্ত্রিসভার

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...