Monday, April 6, 2026

প্রতিষ্ঠান খুলতেই মাত্রাছাড়া করোনা সংক্রমণ, বন্ধ হয়ে গেল আইআইটি

Date:

Share post:

করোনা (Corona) পরিস্থিতিতে দীর্ঘদিন বন্ধ থাকার পর নভেম্বরের শেষ দিকে শিক্ষাপ্রতিষ্ঠান গুলি খুলে দেওয়ার নির্দেশ জারি করে কেন্দ্র (Central ministry) সেইমতো গত ৭ ডিসেম্বর খুলে দেওয়া হয় আইআইটি মাদ্রাজ (IIT -Madras)। কিন্তু ক্লাস শুরু হতে না হতেই হু হু করে বাড়তে লাগল করোনা সংক্রমণ । দেখা গেল মাত্র সাত দিনের মধ্যেই গবেষক ও পড়ুয়া মিলে অন্তত ৬৬ জন করোনা আক্রান্ত হয়েছেন। তাই রাতারাতি বন্ধ করে দেওয়া হলো আইআইটি মাদ্রাজ।

আরও পড়ুন:অধীরের সঙ্গে ‘সৌজন্য সাক্ষাৎ’ নীলরতনের, অন্য সমীকরণের ইঙ্গিত বহরমপুরে

গত ৭ তারিখ প্রতিষ্ঠান খোলার পর গবেষক, শিক্ষার্থী, শিক্ষা কর্মী ও অশিক্ষক কর্মী মিলিয়ে মোট ৭০০ জন কাজে যোগ দিয়েছিলেন। সবাই হোস্টেলেই ছিলেন। অন্তত ৬৬ জনের শরীরে করোনা পজিটিভ (Covid positive) পাওয়া যায়। আর ঝুঁকি নিতে চায়নি কর্তৃপক্ষ। সঙ্গে সঙ্গে বন্ধ করে দেওয়া হয় আইআইটি। আপাতত অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে আইআইটি মাদ্রাজ। এমনটাই জানিয়েছে কর্তৃপক্ষ

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...