Tuesday, June 2, 2026

‘শিখদের সঙ্গে মোদির সুসম্পর্ক’, কৃষক আন্দোলনের মাঝেই দু’কোটি ই-মেইল রেলের

Date:

Share post:

কৃষক আন্দোলনকে(Farmer Protest) কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে গোটা দেশ। তিন আইন প্রত্যাহারের দাবিতে সরব কৃষকরা, অন্যদিকে সরকার একবিন্দুও নিজের অবস্থান থেকে সরতে নারাজ। এই আন্দোলনে দেশের বিভিন্ন প্রান্তের কৃষকরা একজোট হলেও মূলত পাঞ্জাবের শিখ সম্প্রদায়ের(Sikh community) মানুষের ভিড় বেশি। আন্দোলন-বিক্ষোভে জেরবার সরকার এবার শিখদের সঙ্গে প্রধানমন্ত্রীর সুসম্পর্কের নমুনা তুলে ধরতে কোমর বেঁধে মাঠে নামল। আর এই কাজে মোদির গুণগান গাওয়ার অভিযোগ উঠল দেশের অন্যতম বৃহৎ কর্পোরেট সংস্থা ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং এন্ড ট্যুরিজম কর্পোরেশনের (IRCTC) বিরুদ্ধে।

জানা গিয়েছে, ৮ থেকে ১২ ডিসেম্বর পর্যন্ত দেশ জুড়ে প্রায় দুই কোটি মানুষকে পাঠানো হয়েছে ৪৭ পাতার একটি বুকলেট। যেখানে তুলে ধরা হয়েছে শিখ সম্প্রদায়ের মানুষের জন্য মোদি সরকারের তরফে নেওয়া ১৩টি পদক্ষেপের কথা। দাবি করা হয়েছে জনস্বার্থেই এই ইমেইল পাঠানো হয়েছে। যার উদ্দেশ্য কৃষি আইন নিয়ে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা এবং যে সমস্ত ভ্রান্ত ধারণা রয়েছে সেগুলিকে দূর করা। যদিও রেলের তরফে দাবি করা হয়েছে এই ইমেইল শুধুমাত্র শিখ সম্প্রদায়ের মানুষকেই পাঠানো হয়েছে। আর এক্ষেত্রে ট্রেনের টিকিট কাটতে এসে ব্যক্তিগত তথ্য দেওয়া সাধারণ মানুষের ডেটাবেজ ব্যবহার করা হয়েছে। যে ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে বিতর্ক। অবশ্য রেলের দাবি এই ঘটনা প্রথমবার নয় এর আগেও আইআরসিটিসি ভারত সরকারের জনকল্যাণমূলক প্রকল্পের প্রচার করেছে। তবে রেলের এই বিবৃতিতে থামছেনা বিতর্ক।

আরও পড়ুন:Big breaking: আজই বিধায়ক থেকে ইস্তফা? বিধানসভা যাচ্ছেন শুভেন্দু

তথ্য অনুযায়ী, ১ ডিসেম্বর গুরু নানক জয়ন্তী(Guru Nanak birthday) উপলক্ষে ৪৭ পাতার এই ক্রোড়পত্র প্রকাশ করা হয়েছিল। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভরেকর(Prakash javadekar) এবং হরদীপ সিং পুরি(Hardeep Singh Puri)। হিন্দি ইংরেজি এবং পাঞ্জাবি তিনটি ভাষায় এই ক্রোড়পত্র প্রকাশ করা হয় যেখানে শিল্পের জন্য ভারত সরকারের নেওয়া ১৩টি পদক্ষেপের কথা উল্লেখ করা হয়েছে। বর্তমানে কৃষক বিদ্রোহের জেরে কোণঠাসা সরকার সেই ক্রোড়পত্র আইআরসিটিসি সাহায্য নিয়ে সকলকে পাঠিয়ে শিখদের মন পেতে উঠে-পড়ে লাগলো।

Related articles

‘হাজার হাজার হকারের পেটে লাথি মারা হয়েছে’, অবিলম্বে ক্ষতিপূরণের দাবিতে ধর্মতলায় সরব মমতা

পুনর্বাসন ছাড়া হকারদের উচ্ছেদ করা তৃণমূলের নীতি নয়। আমরা সব সময় মানবিক দৃষ্টিকোণ থেকে এই সমস্যার সমাধান করেছি।...

রানি রাসমণি অ্যাভিনিউয়ে কর্মসূচি হলেই সোজা আদালত! ধর্মতলার ধর্নামঞ্চ থেকে কড়া হুঁশিয়ারি নেত্রীর

ইচ্ছা করে রানি রাসমণি অ্যাভিনিউতে কর্মসূচি করার অনুমতি দেওয়া হয়নি তৃণমূলকে। মঙ্গলবার ওয়াই চ্যানেলে বিজেপির প্রশাসনকে একহাত নিলেন...

মেসি কাণ্ডে আরও বিপাকে অরূপ, তলব বিধাননগর থানার

মেসি (Messi) কাণ্ডে আরও বিপাকে প্রাক্তন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাস(Aroop Biswas)। বিধাননগর পুলিশের পক্ষ থেকে তলব করা হল...

মারলে মারো, কিন্তু সব জায়গায় যাব! ধর্নামঞ্চ থেকে বিজেপি-কে চ্যালেঞ্জ নেত্রীর

মারলে মারো। কিন্তু যতদিন কণ্ঠ রয়েছে, ততদিন মাথানত করব না। মঙ্গলবার ধর্মতলার ওয়াই চ্যানেলে তৃণমূলের ধরনামঞ্চ থেকে চ্যালেঞ্জ...