Friday, April 3, 2026

আদ্রা ডিভিশনে ফের শুরু লোকাল ট্রেন চলাচল

Date:

Share post:

মহামারির আবহে লকডাউনের জন্য দীর্ঘ আট মাস বন্ধ ছিল আদ্রা ডিভিশনের ট্রেন চলাচল । সোমবার ফের এই ডিভিশনে গড়ালো যাত্রীবাহী রেলের চাকা। সকাল ৭.৩০ মিনিট নাগাদ চন্দ্রকোনা রোড স্টেশনে এসে পৌঁছায় খড়গপুর আসানসোল ট্রেনটি। অন্যদিকে সকাল ৮ টা নাগাদ চন্দ্রকোনা রোড স্টেশনে আসে পুরুলিয়া হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস। আসানসোল যাওয়ার ট্রেনটিতে যাত্রী সেইভাবে ছিল না বললেই চলে। কিন্তু পুরুলিয়া থেকে হাওড়া যাবার ট্রেনটিতে যাত্রীদের ভিড় ছিলো চোখে পড়ার মতো। লকডাউনের নিয়মবিধি মেনে ট্রেনের কামরায় একটি সিটে ৩ জন করে যাত্রী বসতে পারবেন। এমনকি, সামাজিক দূরত্ব বিধির কথা মাথায় রেখে চন্দ্রকোনা রোড স্টেশনে গোল দাগ দিয়ে চিহ্নিতকরণ করা হয়েছে ।
প্রসঙ্গত, দীর্ঘ লকডাউনে খড়্গপুর আসানসোল ডিভিশনে ফ্রেড করিডরকে সচল রাখার জন্য চালানো হয়েছে মালগাড়ি, তবে দীর্ঘ সময় চলেনি কোনও যাত্রীবাহী ট্রেন। শেষ পর্যন্ত সোমবার থেকে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হওয়ায় খুশি রেল যাত্রীরা।

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...