Saturday, June 27, 2026

মুকুলের প্রতি বঞ্চনার প্রতিবাদে সরব কুণাল!!

Date:

Share post:

মুকুল রায়ের ( mukul roy) প্রতি বঞ্চনার প্রতিবাদে সরব হয়ে পোস্ট করলেন কুণাল ঘোষ (kunal ghosh)। হঠাৎ কী হল? দেখুন কী লিখলেন কুণাল-

বুলেট প্রুফ গাড়িতেও বাংলার প্রতি বঞ্চনা !! কৈলাস পেলেন, মুকুল বাদ?

খবরে দেখলাম বিজেপির কৈলাস বিজয়বর্গীয়কে জেড ক্যাটাগরির নিরাপত্তা দেওয়া হয়েছে। বুলেট প্রুফ গাড়ি বরাদ্দ করেছে কেন্দ্র।

ডায়মণ্ডহারবারের পথে ইঁট, পাথর পড়ার জন্যই নাকি এই ব্যবস্থা।

ইঁট বা পাথর তৃণমূল কংগ্রেস মারেনি। কালো পতাকা বা শ্লোগান আলাদা। ইঁট আলাদা। এই ঘটনাকে রাজনৈতিক ফায়দা তুলতে ব্যবহার করছে কারা, সেটা দেখলেই বোঝা যাবে পিছনে কারা।

সে যাই হোক, পরে বিজেপির যা দাবি, তাতে দেখা গেল কৈলাসজি আর মুকুলদা সেইসব ইঁটে আহত হয়েছেন।

কী আশ্চর্য, কেন্দ্র তার জন্য জেড দিল সাধারণ সম্পাদক কৈলাসজিকে। কিন্তু সহ সভাপতি মুকুল রায়কে বঞ্চিত করা হল। মুকুলদাও তো আঙুলের আঘাত দেখিয়েছেন।

কৈলাসজি মধ্যপ্রদেশের ভোটার, মুকুলদা বাংলা থেকে নাম কাটিয়ে দিল্লির ভোটার।
তাহলে একযাত্রায় পৃথক ফল কেন?

আরও পড়ুন:উত্তরবঙ্গ সফরে জলপাইগুড়িতে মমতা

কৈলাসজি জেড পাবেন, বুলেট প্রুফ গাড়ি পাবেন। আর মুকুলদা উপেক্ষিত? ভারী অন্যায়। বাঙালি নাম বলে বঞ্চিত নাকি অন্য কারণ? এই বৈষম্য ও বঞ্চনা দেখে দুঃখ পেলাম। দলের মধ্যেই এই বিপরীতমুখী অবস্থান দেখে বোঝা যায় গোটা বাংলার প্রতি ওদের মানসিকতা কী !!

মুকুলদা কিছু বলতেও পারবেন না। বললেই আবার বিজেপি বলবে ” ভাগ মুকুল ভাগ”। এই চাপে রেখে বুলেট প্রুফ গাড়ির প্রশ্নে এই বঞ্চনা অত্যন্ত বেদনাদায়ক।

😆😆😆😆😆😆😆

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...