Saturday, April 4, 2026

ভগবৎ সাক্ষাতে আরএসএস কার্যালয়ে নপরাজিত! ভাইরাল ডিডিও

Date:

Share post:

দু দিনের সফরে রাজ্যে এসেছেন আরএসএস (RSS) প্রধান মোহন ভগবৎ (Mohan Bhagwat)। কিন্তু তাঁর সফরসূচি নিয়ে তেমন খোলসা করতে চাইছে না রাজ্য আরএসএস (RSS)। রবিবার সন্ধেয় সরোদশিল্পী তেজেন্দ্রনারায়ণ মজুমদারের (Tejendranarayan majumder) বাড়ি গিয়ে দেখা করেন সংঘ প্রধান।

এই পরিস্থিতিতে একটি ভাইরাল ভিডিও ঘিরে রাজ্য রাজনীতিতে তুমুল শোরগোল। যদিও সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি ‘এখন বিশ্ব বাংলা সংবাদ’। ভিডিওতে দেখা যাচ্ছে, রবিবার সকালে আরএসএসের (RSS) দফতর কেশব ভবন থেকে বেরোচ্ছেন রাজ্য পুলিশের প্রাক্তন ডিজি তথা বর্তমান রাজ্য মানবাধিকার কমিশনের প্রশাসনিক সদস্য নপরাজিত মুখোপাধ্যায় (Naparajit Mukherjee)। স্যোশাল মিডিয়ায় এই ভিডিও ভাইরাল হয়।

যদিও আরএসএস-এর (RSS) মুখপাত্র জিষ্ণু বসুর দাবি, এরকম কোনও সাক্ষাৎ হয়নি। রাজ্য পুলিশের প্রাক্তন ডিজি নপরাজিত (Naparajit Mukherjee) দাবি করেন, “মোহন ভগবৎকে (Mohan Bhagwat) তিনি চেনেনই না, বৈঠক তো দূর”।

আরও পড়ুন : ‘জাতীয় সঙ্গীতে বদল’, সুব্রহ্মণ্যমের তীব্র সমালোচনা জয় ও কমলেশ্বরের

সূত্রের খবর, বিশেষ সম্পর্ক অভিযানে কলকাতায় এসেছেন মোহন ভগবৎ (Mohan Bhagwat)। নপরাজিত মুখোপাধ্যায়ের (Naparajit Mukherjee) বাড়িতে গিয়ে তাঁর দেখা করার কথা ছিল। কিন্তু তার বদলে প্রাক্তন ডিজি (DG) নিজেই আরএসএসের (RSS) দফতরে চলে যান বলে সূত্রের খবর। তবে কেন মোহন ভগবতের (Mohan Bhagwat) সফরসূচি এতটা গোপন রাখা হচ্ছে তা নিয়ে প্রশ্ন উঠেছে নানা মহলে।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...