Monday, May 4, 2026

তৃণমূলের রিপোর্ট কার্ডের পাল্টা বিজেপির ‘ফেল কার্ড’ প্রকাশ

Date:

Share post:

গত বৃহস্পতিবারই নিজেদের কাজের রিপোর্ট কার্ড প্রকাশ করেছে তৃণমূল কংগ্রেস (Trinamool Congress)। ওই কার্ডে সরকারি দল হিসাবে তৃণমূল নিজেদের উন্নয়নের খতিয়ান তুলে ধরেছে। এবার তার পাল্টা ফেল কার্ড (Fail Card) প্রকাশ করল বিজেপি (BJP)। “তৃণমূল যে গত ১০ বছরের কাজের খতিয়ান মানুষের সামনে পেশ করেছে, তা সত্যের থেকে বহুদূরে।” এমনই দাবি বিজেপি নেতা শমীক ভট্টাচার্য (Shamik Bhattacharyya)। তিনি বলেন, তৃণমূলের ১০ বছরের ব্যর্থতা একটা বুকলেটের মাধ্যমে সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে চাই। এদিন বিজেপি রাজ্যসভার সংসদ স্বপন দাশগুপ্ত (Swapan Dashgupta) দাবি করেন, তৃণমূল ডাহা ফেল করেছে। একটা দুর্নীতিগ্রস্ত অযোগ্য সরকার চলছে গত ১০ বছর ধরে।

সোমবার শমীক ভট্টাচার্য বলেন, “বিভিন্ন সময়ে কেন্দ্রীয় সরকারের কিছু রুটিন ইনভেস্টমেন্ট আর কিছু মউকে সামনে এনে দেখাতে চেয়েছিলেন। কিন্তু যা দেখানো হয়েছে মুখ্যমন্ত্রী বা শিল্পমন্ত্রীর তরফ থেকে আসলে তার ১ শতাংশ হয়েছে। গত ৫০ বছর ধরে বামফ্রন্টের আমলে এবং তারপর তৃণমূলের ১০ বছর যদি ধরা হয়, তাহলে সবটা পরিষ্কার বোঝা যাবে। তৃণমূল যে গত ১০ বছরের কাজের খতিয়ান মানুষের সামনে পেশ করেছে, তা সত্যের থেকে বহুদূরে।” তাঁর দাবি, “আমাদের রাজ্যের জিডিপি ৩২-এর মধ্যে ৩১। আজকে এই সরকার যখন ক্ষমতা থেকে চলে যাবে, তখন প্রতি শিশুর মাথায় যে ঋণের বোঝা দাঁড়াবে সেটা হল ৬৫০০০ টাকা। ব্যক্তি পিছু আয় ৩২-র মধ্যে ২২। এমএসপি কন্ট্রোল করছে মধ্যস্বত্বভোগীরা। সরকার কিছু করছে না। পরবর্তী সরকারের মাথার উপর ৫০০০০০ কোটি টাকার ঋণ।”

রাজ্যের অর্থ অর্থমন্ত্রী অমিত মিত্র প্রতিবছর বাজেট পেশ করার পরই সরকারের এক মন্ত্রী ঘরোয়া আলোচনায় বলতেন, ফের জল মেশালো! কারণ ওর মধ্যে কেন্দ্রের বরাদ্দ মিশে আছে। এদিন তৃণমূলের ফেল কার্ড প্রকাশ করতে গিয়ে সে কথাই বলেছেন বিজেপি নেতা স্বপন দাশগুপ্ত, শমীক ভট্টাচার্য, শিশির বাজারিয়ারা। তারা বলেন, ২০২০-২১ অর্থবর্ষে ২.৩৪ লক্ষ কোটি টাকার বাজেট পেশ করেছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার (Mamata Bandyopadhyay)। কিন্তু তার মধ্যে কেন্দ্রের নিজস্ব রাজস্ব আদায়ে মাত্র ৭৫ হাজার কোটি টাকা।

কৃষিতেও তৃণমূলের বিরুদ্ধে মিথ্যা দাবির অভিযোগ করেছে বিজেপি। বিজেপির কিছু নেতাদের কথায়, মমতা বন্দ্যোপাধ্যায় প্রায়ই দাবি করেন, কৃষিতে বাংলা এক নম্বরে। বিজেপি পরিসংখ্যান দিয়ে বোঝাতে চেয়েছে তা সঠিক নয়, আসলে ১০ নম্বরে রয়েছে বাংলা। কৃষিক্ষেত্রে গড় বৃদ্ধির বছরে মাত্র ৩ শতাংশ।

আরও পড়ুন-পরশু দিল্লি যাচ্ছেন শুভেন্দু, যোগ দেবেন বিজেপিতেই

Related articles

হঠাৎ উধাও হয়ে ফিরে আসা! কী বললেন পরিচালক উৎসব?

প্রায় এক মাসের রহস্য কাটিয়ে অবশেষে সামনে এলেন পরিচালক উৎসব মুখোপাধ্যায় (Director Utsob Mukherjee)। ২ এপ্রিল থেকে নিখোঁজ...

হঠাৎ উধাও হয়ে ফিরে আসা! কী বললেন পরিচালক উৎসব?

প্রায় এক মাসের রহস্য কাটিয়ে অবশেষে সামনে এলেন পরিচালক উৎসব মুখোপাধ্যায় (Director Utsob Mukherjee)। ২ এপ্রিল থেকে নিখোঁজ...

IPL: জয়ের হ্যাটট্রিকের পরও কঠিন প্লে-অফের অঙ্ক, জানুন সমীকরণ

আইপিএলে(IPL) টানা তিন ম্যাচে জয় পেয়ে প্লে-অফের লড়াইয়ে ফিরেছে কেকেআর(KKR)। তবে এখনও অঙ্ক বেশ কঠিন নাইটদের। ৯ ম্যাচে...

ভোটগণনার সকালে ম্যাটাডোর উল্টে সল্টলেকে দুর্ঘটনা

সোমবার সকালে সল্টলেকে মর্মান্তিক দুর্ঘটনা (Saltlake Road Accident)। বাংলার বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার দিন গণনা কেন্দ্রে যাওয়ার পথে...
বিধানসভা নির্বাচন ২০২৬ লাইভ ফলাফল আপডেট
পশ্চিমবঙ্গ মোট বিধানসভা কেন্দ্র: 293 পুনঃ নির্বাচন কেন্দ্রঃ 1
টি এম সি
100 এগিয়ে
বিজেপি
170 এগিয়ে
কংগ্রেস
2 এগিয়ে
বামফ্রন্ট
1 এগিয়ে
আই এস এফ
1 এগিয়ে
অন্যান্য
2 এগিয়ে