Monday, April 6, 2026

কৃষি আইন নিয়ে বিধানসভা অধিবেশনের দাবিতে কং-বাম বিধায়করা ধর্নায় বসবেন নবান্নে

Date:

Share post:

বিতর্কিত কেন্দ্রীয় কৃষি ও কৃষক সংক্রান্ত নতুন তিন আইন ইস্যুতে বিধানসভার অধিবেশন (Assemblysession) ডাকার দাবি তুলেছে এ রাজ্যের কংগ্রেস ও বাম বিধায়করা৷ কং-বাম(Congress-left) বিধায়কদের দাবি, অবিলম্বে বিধানসভার অধিবেশন ডেকে রাজ্যে পাল্টা আইন তৈরি করতে হবে৷ তাঁরা হুঁশিয়ারি দিয়েছেন, ডিসেম্বরের মধ্যে অধিবেশন না ডাকলে দলীয় বিধায়করা নবান্নে(Nabanna) ধর্নায় (Dharna) বসবেন।

মোদি সরকারের কৃষি ও কৃষক সংক্রান্ত ৩ আইন বাতিলের দাবিতে বিজেপি-বিরোধী সব রাজনৈতিক দল সরব হয়েছে। এই ইস্যুতে দিল্লি লাগোয়া এলাকায় গত দু’সপ্তাহ ধরে ঐতিহাসিক ধর্না চালিয়ে যাচ্ছেন কৃষকরা। এই আইনের তীব্র বিরোধিতা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। কিন্তু রাজ্যের দুই বিরোধী শিবির বাম ও কংগ্রেস এই ইস্যুতে অবিলম্বে বিধানসভার অধিবেশন ডেকে রাজ্যে পাল্টা আইন তৈরির দাবিতে সুর চড়িয়েছে৷ এ বিষয়ে তারা একাধিকবার মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছেন। কিন্তু সাড়া পাননি৷ তাই এবার বিরোধী দলনেতা
আব্দুল মান্নান এবং বাম পরিষদীয় নেতা সুজন চক্রবর্তী বাম-কং জোটের অবস্থান ঘোষণা করে বলেছেন, কৃষি আইন নিয়ে মুখ্যমন্ত্রীর মুখে বিরোধিতার সুর কিন্তু সেগুলি রাজ্যে লাগু না-করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে তিনি আগ্রহ দেখাচ্ছেন না। আমরা মনে করি, আইনগুলির বিরুদ্ধে বিধানসভায় প্রস্তাব এবং বিকল্প আইনি ব্যবস্থা গ্রহণ জরুরি। ইতিমধ্যে একাধিক রাজ্য পাল্টা আইনি হাতিয়ার তৈরি করেছে। অথচ বাংলা চুপ করে আছে। মান্নান-সুজন বলেছেন, তৃণমূল সরকার ২০১৪ ও ২০১৭ সালে কৃষি বিপণন আইনে যে সংশোধনী এনেছে তাতে কর্পোরেটদেরই লাভ হয়েছে। মোদি সরকারের আইনেরই সমার্থক সেই পদক্ষেপ। এই দ্বিচারিতার কারণেই কি মুখ্যমন্ত্রী পাল্টা আইন তৈরির পথে যেতে সাহস দেখাচ্ছেন না?
কং-বামের হুঁশিয়ারি, এমাসের মধ্যে অধিবেশন না ডাকলে জোটের বিধায়করা নবান্নে ধর্নাতেই বসবেন।

আরও পড়ুন-বিক্ষোভের আশঙ্কায় এবার মতুয়া-এলাকায় যাচ্ছেন না অমিত শাহ

Related articles

গান্ধীমূর্তিতে শ্রদ্ধা জানিয়ে মনোনয়ন পেশ: ঘরের ছেলে কুণালের জন্য বিপুল উন্মাদনা জনতার

নির্বাচনের দিন যত এগিয়ে আসছে সব দলীয় প্রার্থীদের মনোনয়নের প্রক্রিয়াও তত দ্রুত হচ্ছে। সোমবারই প্রথম দফার নির্বাচনের মনোনয়ন...

মুর্শিদাবাদে বিজেপির ৩ এজেন্সি কাজ করছে: একতিরে কমিশন-অধীর-মিমকে নিশানা অভিষেকের

মুর্শিদাবাদে বিজেপির ৩ এজেন্সি কাজ করছে। সোমবার, জলঙ্গীর সাদিখাঁরদিয়াড় বিদ্যানিকেতন গ্রাউন্ডের জনসভায় থেকে একতিরে নির্বাচন কমিশন, কংগ্রেস (Congress)...

IPL: হারের হ্যাটট্রিক, লজ্জার নয়া রেকর্ড, ফিকে হচ্ছে সিএসকের দাপট!

আইপিএলের(IPL) শুরুতেই হারের হ্যাটট্রিক। লজ্জার রেকর্ড ধোনিহীন চেন্নাই সুপার কিংসের(CSK)। পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়ন সিএসকের(CSK) দাপট কি ক্রমশ ফিকে...

দলনেত্রীর কড়া বার্তার পরেই প্রার্থীপদ প্রত্যাহার মনিরুলের

মুর্শিদাবাদের সামশেরগঞ্জে তৃণমূল কংগ্রেসের নির্বাচনী জনসভা থেকে মনিরুল ইসলামকে সাসপেনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banarjee)। এর ২৪ ঘণ্টার...