Saturday, March 28, 2026

তিন পয়েন্টকে পাখির চোখ হাবাসের

Date:

Share post:

বুধবার আইএসএলের ষষ্ঠ ম‍্যাচে খেলতে নামছে এটিকে মোহনবাগান। প্রতিপক্ষ এফসি গোয়া। গোয়ার বিরুদ্ধে তিন পয়েন্ট পেতে মরিয়া এটিকে এমবি কোচ হাবাস।

প্রথম তিন ম‍্যাচে জয়। চতুর্থ ম‍্যাচ থেকে ব‍্যাকফুটে চলে আসে বাগান শিবির। তাই এফসি গোয়ার বিরুদ্ধে তিন পয়েন্টকে পাখির চোখ করছেন হাবাস। এই মুহূর্তে দুরন্ত ফর্মে এফসি গোয়ার অ‍্যানগুলো। ম‍্যাচে তাকে আটকাতে বিশেষ ছক কোষছেন বাগান কোচ। এদিন অনুশীলনে ডিফেন্সের ওপর জোর দেন তিনি। বিষেশ ক্লাস ও নেন প্রীতম, সন্দেশদের।

শেষ কয়েক ম‍্যাচে দুরন্ত ফর্মে রয়েছেন মনভির সিং। শেষ ম‍্যাচে হায়দরাবাদের বিরুদ্ধে গোলও করেছেন।গোল করেও দলকে জেতাতে পারেননি তিনি। সেই আক্ষেপ রয়েছে তাঁর। তাইতো বুধবারের ম‍্যাচে গোল করে দলকে জেতাতে মরিয়া মনভির।

আরও পড়ুন:অস্ট্রেলিয়ায় উড়ে গেলেন রোহিত

Related articles

বিমানে ভিআইপিদের উপস্থিতিতে মানতে হবে কড়া নিয়ম, নির্দেশ ডিজিসিএ-র

বিমানে বা কপ্টারে কোনও ভিআইপি থাকলে সেই ভিআইপি বা তাঁর সঙ্গীদের চাপের মুখে পাইলট কোনরকম সিদ্ধান্ত নিতে পারেন...

দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকায় উঠল শশী-কাজলের নাম, শীর্ষণ্য এখনও ‘বিচারাধীন’!

মধ্যরাতে প্রকাশিত দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকায় (Second Supplementary List) রয়েছে তৃণমূল প্রার্থী শশী পাঁজা (Sashi Panja) ও কাজল শেখের...

শনি সন্ধ্যায় শুরু হচ্ছে IPL, হায়দরাবাদের বিরুদ্ধে কোহলির ফর্ম নিয়ে আশাবাদী RCB কোচ

অপেক্ষার অবসান, আজ থেকে শুরু হতে চলেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (IPL) । প্রথম ম্যাচে মুখোমুখি কতবারের বিজয়ী রয়াল...

নতুন প্রধানমন্ত্রী শপথ নিতেই নেপালে গ্রেফতার ওলি!

জেন জি বিক্ষোভে গত বছরে গদি হারাতে হয়েছিল কেপি শর্মা ওলিকে , আর এবার নতুন প্রধানমন্ত্রী হিসেবে বলেন্দ্র...