Saturday, June 13, 2026

অস্ট্রেলিয়ায় উড়ে গেলেন রোহিত

Date:

Share post:

মঙ্গলবার অস্ট্রেলিয়ার( Australia ) উদ্দেশ্যে রওনা দিলেন রোহিত শর্মা( Rohit sharma)। ১৭ তারিখ থেকে শুরু হচ্ছে ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ। সেই সিরিজ খেলতে মঙ্গলবার ভোরে অস্ট্রেলিয়ায় পাড়ি দেন হিটম‍্যান।

শুক্রবারই এনসিএ থেকে ফিট সার্টিফিকেট দেওয়া হয় রোহিত শর্মাকে। চলতি বছর আইপিএল খেলার সময় চোট পান রোহিত। এরপর বেঙ্গালুরুতে জাতীয় ক্রিকেট অ‍্যাকাডেমিতে রিহ‍্যাবে যান তিনি। যার কারনে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিনের ম‍্যাচ কিংবা টি-২০ সিরিজে দলে রাখা হয়নি রোহিতকে।

এনসিএ ফিট সার্টিফিকেট দিলেও, অস্ট্রেলিয়া গিয়ে আবারও ফিটনেস পরীক্ষা দিতে হবে রোহিতকে। সেই পরীক্ষা পাস হলেই তবে প্রথম একাদশে সুযোগ পাবেন তিনি। তবে মঙ্গলবার অস্ট্রেলিয়া উড়ে গেলেও প্রথম দুই টেস্টে পাওয়া যাবে না রোহিতকে। তৃতীয় টেস্ট থেকে যাতে মাঠে নামতে পারেন তিনি, সেই দিকেই ভারতীয় টিম ম‍্যানেজমেন্ট।

আরও পড়ুন: ২০২২ মহিলা বিশ্বকাপের সূচি ঘোষণা করল আইসিসি

Related articles

সুরেন্দ্রনাথের উই-এ খাওয়া টাকা বেরোতেই দলবদল! বেসুরো সুদীপের রহস্য ফাঁস কুণালের

দিল্লিতে তৃণমূলের সংসদীয় দলে নতুন করে ভাঙনের পথ খুললেন সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। স্বাভাবিক ভাবেই তাঁর হাত ধরেই বিধানসভাতেও...

মানসিক নির্যাতন! আত্মহত্যা পুণের TCS কর্মীর

কাজের জায়গায় মানসিক চাপ (Mental Pressure) নিয়ে বহু মানুষ আগেই মুখ খুলেছেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মানসিক নির্যাতনের জেরে চাকরিও...

মেসিকে ফোকাস করতে বিশেষ ক্যামেরা! বিশ্বকাপজয়ী তারকাকে ঘিরে বাড়ছে উন্মাদনা 

লিওনেল মেসি (Lionel Messi) নামটার সঙ্গে প্রতিমুহূর্তে এক একটা নতুন মহাকাব্যের যোগসূত্র তৈরি হওয়া ফুটবল অনুরাগীদের কাছে বিশেষভাবে...

অসমে বায়ুসেনার বিমান দুর্ঘটনায় মৃত ৫ জওয়ান, শুরু তদন্ত

অসমে বায়ুসেনার (Indian Air Force) বিমান ভেঙে পড়ার ঘটনায় মৃত্যু হল ৫ জওয়ানের। তবে কো-পাইলট (AN-32 Crash) এই...