Wednesday, June 24, 2026

মার্চের শেষেই কলকাতায় পুরভোট! রাজ্য নির্বাচন কমিশনকে জানাল সরকার

Date:

Share post:

বিধানসভা নির্বাচনের মাঝেই আরও এক যুদ্ধ শুরু হতে চলেছে কলকাতায়৷ মার্চের শেষেই কলকাতায় পুরভোটের সম্ভাবনা। মঙ্গলবার রাজ্য নির্বাচন কমিশনের সঙ্গে এই বিষয়ে আলোচনায় বসেছিল সরকার। আপাতত মার্চের শেষে পুরভোট করানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ১৭ নভেম্বর, রাজ্যের এই নয়া সিদ্ধান্ত সুপ্রিম কোর্টকে জানাবে কমিশন।

রাজ্যে এই মূহুর্তে নির্বাচন বকেয়া আছে প্রায় শতাধিক পুরসভার৷ তবে এখনই কলকাতা ছাড়া অন্যান্য পুরসভার ভোটের কথা ভাবা হচ্ছে না৷ এর অন্যতম কারন, একাধিক জেলায় বিজেপির শক্তি বেড়েছে৷ সেখানে পুরভোট হলে রাজনৈতিক সংঘর্ষের আশঙ্কা রয়েছে। শাসক দলের ফল খারাপ হলে বিধানসভা ভোটে তার প্রভাবও পড়বে৷  তাই কলকাতার বাইরের জেলায় ভোট করানোর ঝুঁকি নিতে চাইছে না নবান্ন।

নবান্ন সূত্রে খবর, কলকাতা পুরভোট নিয়ে ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে মামলা দায়ের হয়েছে। কয়েক দিন বাদেই তার শুনানি। ওইদিনই রাজ্যের এই নয়া সিদ্ধান্ত সুপ্রিম কোর্টকে জানাবে কমিশন। তা না-হলে সুপ্রিম কোর্টের তরফে কলকাতা পুরসভায় প্রশাসক নিয়োগ করা হবে বলে জানিয়েছে শীর্ষ আদালত। সেই কারনেই, একুশের বিধানসভা ভোটের আগেই কলকাতা পুরসভার নির্বাচন হয়ে যাওয়া মোটামুটি পাকা৷

আরও পড়ুন – কলকাতা পুরভোটের দিন জানাতে সাতদিন সময় দিল সুপ্রিম কোর্ট

রাজনৈতিক মহলের ধারনা, কলকাতার পুরভোট নিয়ে বিধানসভা ভোটের আগে কোনও আইনি জটিলতা হোক, তা চাইছে না শাসক দল৷ কলকাতার পুরভোট করছেনা শাসক দল, এমন প্রচারে শাসক দল বা সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন হবে৷ বিধানসভা ভোটে এই প্রচারের কু-প্রভাব পড়তে পারে৷ তা ছাড়া বিধানসভা ভোটের আগে নিজেদের শক্তি যাচাই করে নিতে পারবে শাসকদল। দল হিসাবে তৃণমূল কিছুদিনের মধ্যেই কলকাতা পুরসভার সাফল্যের ছবি তুলে ধরার সিদ্ধান্তও নিয়েছে৷

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...