Saturday, June 20, 2026

এত উন্নয়নের পরেও উত্তরবঙ্গে কেন আমাদের ভোট নেই? অপরাধ কী : মমতা

Date:

Share post:

“এত উন্নয়ন তা সত্ত্বেও লোকসভায় কেন কোনও আসন পেলাম না? কী অপরাধ করেছি?” উত্তরবঙ্গ সফরে জলপাইগুড়ির জনসভায় দাঁড়িয়ে স্থানীয় ভোটারদের প্রশ্ন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Benarjee)। তিনি বলেন, দার্জিলিংয়ের(Darjeeling) সমস্যার সমাধান করতে পারবে একমাত্র তৃণমূল।

এবার আর জগাই-মাধাই-গদাই নয়, বিজেপি, কংগ্রেস, সিপিআইএমকে এদিন অং-বং-সং বলে আক্রমণ করেন রাজ্যের মুখ্যমন্ত্রী।

লোকসভার নির্বাচনে তৃণমূলের হারের ইতিহাস মুছে আগামী বিধানসভা নির্বাচনে উত্তরবঙ্গে ভালো ফলের আশা করেন মমতা তিনি অভিযোগ করেন, বিজেপি, কংগ্রেস, সিপিআইএম একসঙ্গে কাজ করছে। রামকৃষ্ণ কথামৃত লেখা ছিল অং-বং-সং। এই তিনটি দলও তাই। এরা সকালে উঠে আমাকে গালি দিতে শুরু করে। ২০১৪ সালের ভোটে বলেছিল জিতলে ৭টি চা বাগান খুলে দেবে। কিন্তু খোলেনি। ২০১৯ লোকসভাতে উত্তরবঙ্গ থেকে একটাও আসনও পাইনি তৃণমূল।

মমতা বলেন, “সব কাজ করে দেওয়া হয়েছে। একটা লোক ৮ বছরে আর কতটা করতে পারে! করোনার জন্যে একবছর নষ্ট। যা বাকি, সবাই দুয়ারে সরকারে কাছে যান। পেয়ে যাবেন”। প্রতিশ্রুতি দিয়ে কথা রাখে না বিজেপি। চা বাগান খুলবে বলেও খোলেনি। বিজেপি চাকরির ফর্ম বিলি করছে। কেন্দ্রে ২ কোটি চাকরির কথা বলেছিল বিজেপি। দুই লক্ষও দেয়নি। আর এখন ফর্ম বিলি করছে।

এই প্রসঙ্গে তিনি বলেন, বিজেপি গোর্খাল্যান্ডের মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে ভোট টানার চেষ্টা করেছে। এতোদিনে পাহাড়ের মানুষ তাদের বুঝে গিয়েছেন। মুখ্যমন্ত্রী বলেন, “আমরা মিথ্যে প্রতিশ্রুতি দিইনি বলে ভোট পায়নি। তবে দার্জিলিং সমস্যার সমাধান করতে পারে একমাত্র তৃণমূলই।

এরপর মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গ উন্নয়নের খতিয়ান তুলে ধরেন। বলেন, জলপাইগুড়ি জেলায় উত্তরকন্যা, সার্কিট বেঞ্চ আছে। বেঙ্গল সাফারিটাও জলপাইগুড়িতে তৈরি হয়েছে। আলিপুরদুয়ারে( Alipurdiwar( নতুন বিশ্ববিদ্যালয়ে করে দেওয়া হচ্ছে।’ জলপাইগুড়িতে (Jalpaiguri) সভার থেকে হেলিকপ্টারে কোচবিহারের উদ্দেশে যান তিনি। পরের দিন কোচবিহারে(Coochbehar)সভা করবেন মমতা। বৃহস্পতিবার কলকাতা ফিরবেন তিনি।

Related articles

তৃণমূলের তহবিলের কত টাকা নিয়ে ভোটে জিতলেন? ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিয়ে ঋতব্রতকে ধুয়ে দিলেন কুণাল

দলের টাকা নিয়ে ভোটে জিতবেন, আর জেতার পর সেই দলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিয়েই প্রশ্ন তুলবেন! শনিবার তৃণমূলের 'বহিষ্কৃত'...

নিট পরীক্ষা নিয়ে চরম হতাশায় ৩৭ দিনে আত্মঘাতী ১২ পরীক্ষার্থী

"পরীক্ষা এত ভালো হয়েছে যে স্বয়ং ঈশ্বরও আমাকে সফল হওয়া থেকে আটকাতে পারবেন না"— গত ৩ মে নিট...

২১ কাঠা জমি নিয়ে টানাপোড়েন, সুরুচি সংঘের দুয়ারে LIC-র নোটিশ

বছরের পর বছর যে মাঠে হয়েছে শহরের অন্যতম জনপ্রিয় দুর্গাপুজো, সেই জমির মালিকানা নিয়েই এবার বড় প্রশ্ন উঠল।...

ওসির পরে এবার বিডিও-র চেয়ারে গৌরীশঙ্কর! মুর্শিদাবাদে বিজেপির মন্ত্রীর কীর্তিতে তাজ্জব রাজ্যবাসী

ওসির পরে বিডিও-র চেয়ারে চেয়ারে বসে পড়লেন রাজ্যের মন্ত্রী ও মুর্শিদাবাদের বিধায়ক গৌরীশঙ্কর ঘোষ (Goirishankar Ghosh)। সাগরপাড়া থানায়...