Monday, March 16, 2026

তৃণমূলের সঙ্গে সম্পর্ক ঘুচিয়েই প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করবেন শুভেন্দু

Date:

Share post:

দিল্লিযাত্রার আগেই বিধায়ক পদে ইস্তফা দেবেন শুভেন্দু অধিকারী৷

আর সেই পদত্যাগ পত্র বিধানসভার স্পিকার
যদি গ্রহণ করেন, তাহলে সেদিনই তৃণমূলের সঙ্গে শুভেন্দুর দু দশকেরও বেশি সম্পর্কের অবসান হবে৷
সূত্রের খবর, বিজেপি-তে যোগদানের আগে একবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাত করতে পারেন শুভেন্দু অধিকারী৷ তেমনই চেষ্টা চলছে বিজেপির তরফে৷ শুভেন্দুর দিল্লি যাওয়ার কথা আগামী শনিবার, তাই শনিবারের আগে যে কোনওদিনই ইস্তফা দিতে পারেন নন্দীগ্রামের বিধায়ক৷ আইন বলছে, পদত্যাগে ইচ্ছুক বিধায়ককে নিজের হাতে বিধানসভার স্পিকারের কাছে তাঁর ইস্তফাপত্র তুলে দিতে হবে৷ সেক্ষেত্রে সেদিন কলকাতায় এসে বিধানসভায় যেতে হবে শুভেন্দুকে৷ আর সেদিনই সম্ভবত ইদানিংকালে প্রথমবার সাংবাদিকদের মুখোমুখি হতে পারেন শুভেন্দু অধিকারী ৷

জানা গিয়েছে, যেহেতু বিজেপিতে যোগ দেওয়ার আগেই শুভেন্দু সাক্ষাত করতে চাইছেন প্রধানমন্ত্রীর সঙ্গে, সে কারনে হয়তো শনিবারের আগে দিল্লি যেতে পারেন তিনি৷ ফলে, বৃহস্পতিবার তাঁর ইস্তফা দেওয়ার সম্ভাবনা প্রবল৷

এদিকে, শুভেন্দু-ঘনিষ্ঠ মহল বলছে, বিজেপিতে যোগ দেওয়ার আগেই প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করলেও শুভেন্দু অধিকারী চাইছেন নিজের জেলা পূর্ব মেদিনীপুরেই যোগদান পর্ব সারবেন৷ সেই সুযোগও তাঁর আছে৷

আগামী ১৯ ডিসেম্বর বঙ্গ- সফরে এসে অমিত শাহের পূর্ব মেদিনীপুরে যাওয়ার কথা৷ সেইদিনই শাহের
উপস্থিতিতে শুভেন্দু বিজেপি-র পতাকা হাতে তুলে নিতে চাইছেন৷

প্রথমদিন থেকে তৃণমূলের সঙ্গী শুভেন্দু অধিকারী দলের সঙ্গে সম্পর্ক ত্যাগ করছেন পর্যায়ক্রমে৷ প্রথমে, গত ২৫ নভেম্বর শুভেন্দু ইস্তফা দেন হলদিয়া উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান পদ থেকে। ২০১১ সাল থেকে এই পদে ছিলেন শুভেন্দু। এর ঠিক দু’দিন পর ইস্তফা দেন মন্ত্রীপদ থেকে৷ প্রশাসনিক পদ থেকে সরলেও তিনি এখনও বিধায়ক পদ ছাড়েননি। মেয়াদ শেষ হওয়ার ৫ মাস আগে এবার সেই পদও ছাড়তে চলেছেন নন্দীগ্রামের তৃণমূল বিধায়ক৷

আরও পড়ুন- বিভাজনের রাজনীতি করা বিজেপিই আসলে টুকরে টুকরে গ্যাং, তোপ আকালি নেতার

spot_img

Related articles

হাইকোর্টে নওশাদ, SIR সম্পূর্ণ না হওয়ায় ভোট পিছোনোর দাবি বিধায়কের

রাজ্যে এসআইআর প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার আগেই বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছে নির্বাচন কমিশন, এই অভিযোগ তুলে কলকাতা হাই...

সর্বদলীয় বৈঠকে তৃণমূলের প্রশ্নের মুখে CEO! অনিশ্চিত ‘বিচারাধীন ভোটার’দের ভবিষ্যৎ

ভোটের দামামা বাজছে রাজ্যজুড়ে (West Bengal Election 2026)। ১৫ মার্চ ঘোষণা করা করা হয়ছে রাজ্যের বিধানসভা নির্বাচনের সূচি।...

কৃত্রিম সঙ্কট! সার্ভার ওপেন করুন: গ্যাস সমস্যা নিয়ে কেন্দ্রকে তোপ মমতার

“এই মিছিল ইলেকশনের আগেই ঠিক করা ছিল। গ্যাসের (Gas) দাম যে ভাবে বেড়েছে সে জন্য এই কর্মসূচি নিয়েছি।...

IPL 2026: হাঁটতেই পারছেন না! হর্ষিতের বিকল্পের সন্ধান শুরু কেকেআরের

আইপিএল(IPL) শুরু হতে কয়েক সপ্তাহ বাকি। হর্ষিত রানাকে(Harshit Rana) নিয়ে আশঙ্কা ক্রমশ বাড়ছে কেকেআরের। গুরুতর চোট পাওয়া হর্ষিত...