Friday, April 3, 2026

বিজেপির চাকরি দেওয়ার প্রতিশ্রুতি কর্মসূচিকে কটাক্ষ এসইউসির

Date:

Share post:

বিজেপির চাকরি দেওয়ার প্রতিশ্রুতি কর্মসূচিকে কটাক্ষ এসইউসির। এই কর্মসূচি ‘আপত্তিকর ও নিন্দনীয়’ বলে মন্তব্য করেছে এসইউসি।
বিজেপির পক্ষ থেকে প্রত্যেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ১৫ লক্ষ টাকা করে দেওয়া হবে বলে জানানো হয়েছে। এমনকি বছরে ২ কোটি চাকরির প্রতিশ্রুতিও দিয়েছে তারা । এজন্য বাড়ি বাড়ি আবেদনপত্র পূরণ করাতে যাওয়ার কর্মসূচি নিয়েছে বিজেপি।

এসইউসির বক্তব্য, এই কর্মসূচি বাস্তবে পরিণত হওয়া সম্ভব নয় । এসইউসি-র রাজ্য সম্পাদক চণ্ডীদাস ভট্টাচার্য বলেছেন, ‘‘মধ্যপ্রদেশে বছরে ১০ লক্ষ, রাজস্থানে ৫০ লক্ষ, মহারাষ্ট্রে মোট ৫ কোটি এবং সদ্যসমাপ্ত বিহারের ভোটের আগে বছরে ১৯ লক্ষ চাকরির প্রতিশ্রুতি বিজেপি দিয়েছিল। ভোটের আগে এই মিথ্যা প্রতিশ্রুতি দেওয়া সম্পর্কে আমরা সাধারণ মানুষকে সচেতন হওয়ার পরামর্শ দিয়েছি।’’

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...