Friday, June 26, 2026

রাজ্যে ফিরতে চলেছে জাঁকিয়ে শীতের অনুভূতি

Date:

Share post:

রাজ্যে ফিরতে চলেছে জাঁকিয়ে শীতের অনুভূতি । চলতি সপ্তাহেই রাজ্যজুড়ে জাঁকিয়ে শীতের সম্ভাবনা রয়েছে । আলিপুর আবহাওয়া অফিস (alipur weather office) জানিয়েছে, আগামী দু’দিন গাঙ্গেয় পশ্চিমবঙ্গসহ ওড়িশা , বিহার এবং সিকিমে ঘন কুয়াশার দাপট থাকবে। দৃশ্যমানতা ২০০ মিটারের থেকে কমে যাবে। আকাশ মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। ঘন কুয়াশার(foggy weather) সর্তকতা জারি করা হয়েছে।কলকাতার তাপমাত্রা কমে এক ধাক্কায় নামতে পারে ৩ থেকে ৪ ডিগ্রি পর্যন্ত। পাহাড় এবং জেলাতে আরও নামবে পারদ। কনকনে ঠান্ডায় কাঁপতে পারে পার্বত্য এলাকা।


পশ্চিমের ৪ জেলা পুরুলিয়া বাঁকুড়া বীরভূম ও পশ্চিম বর্ধমান এ কুয়াশার সতর্কবার্তা। আংশিক মেঘলা আকাশ কোথাও কোথাও দু-এক পশলা হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা ।

মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৭.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। সর্বোচ্চ তাপমাত্রাও এক থেকে ২ ডিগ্রি বেশি রয়েছে গত কয়েক দিন ধরে।বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ সর্বোচ্চ ৯৯% ও সর্বনিম্ন ৫৭ শতাংশ।
দার্জিলিংয়ের সর্বনিম্ন তাপমাত্রা ৪.৫ ডিগ্রি সেলসিয়াস, কালিম্পং ৯। পানাগড় ৩, পুরুলিয়া, শ্রীনিকেতনে ১৫ ডিগ্রি সেলসিয়াস। আগামী কয়েক দিনে জেলার তাপমাত্রা ১০ ডিগ্রির আশপাশে থাকতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর ।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...