Sunday, April 5, 2026

অপরের ঘরে আগুন লাগালে নিজের ঘরও পোড়ে: কাকে কটাক্ষ আবদুল মান্নানের?

Date:

Share post:

অপরের ঘরে আগুন লাগালে নিজের ঘরও পোড়ে- বুধবার শুভেন্দু অধিকারী (Shubhendu Adhikari) বিধায়ক(MLA) পদ থেকে ইস্তফা (Resignation) দেওয়ার পরে এই মন্তব্য করেন বিধানসভার বিরোধী দলনেতা আবদুল মান্নান (Abdul Mannan)। শেওড়াফুলিতে (Shyorafuli) কংগ্রেসের দলীয় কার্যালয়ে বসে তৃণমূলকে কটাক্ষ করেন বিরোধী দলনেতা। তিনি অভিযোগ করেন, একসময় তৃণমূল নেত্রী(TMC) বিজেপির (BJP) সঙ্গে হাত মিলিয়ে কংগ্রেসের(Congress) ঘর ভেঙেছিলেন। এখন তাঁর নিজের ঘর ভাঙছে।

আবদুল মান্নান বলেন, এখন দলের নেতা-মন্ত্রীরা বিজেপিতে যাচ্ছে দেখে তাঁর কষ্ট হচ্ছে। কিন্তু কংগ্রেস ভেঙে বিজেপির সঙ্গে জোট করে কেন্দ্রের মন্ত্রী হয়েছিলেন তৃণমূল নেত্রী। তৃণমূল দলটা এখন শেষের পথে বলে মন্তব্য করেন মান্নান।

পাশাপাশি, শুভেন্দু অধিকারীকে শুভেচ্ছা জানিয়ে কংগ্রেস বিধায়ক দলনেতা আবদুল মান্নান বলেন, “শুভেন্দুর যাত্রা শুভ হোক”।

আরও পড়ুন- আমি বারুইপুরে কর্মসূচিতে ব্যস্ত, শুভেন্দুর ইস্তফা সংবাদ মাধ্যমে শুনেছি: অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়

Related articles

অভিযোগ লীনা-শৈবালের বিরুদ্ধে: তালসারি থানা থেকে বিচারের আশায় প্রিয়াঙ্কা

অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়-এর অস্বাভাবিক মৃত্যুর এক সপ্তাহ পর এবার সরাসরি প্রযোজনা সংস্থার কর্ণধার লীনা গঙ্গোপাধ্যায়-সহ (Leena Ganguly)...

IPL: বাদশার আগমনের দিনেই ভিলেন বৃষ্টি! কেকেআর-পাঞ্জাব ম্যাচ নিয়ে বাড়ছে আশঙ্কা

আইপিএলে (IPL)ঘরের মাঠে প্রথম জয়ের সন্ধানে ইডেনে সোমবার সন্ধ্যায় পাঞ্জাব কিংসের বিরুদ্ধে নামছে কেকেআর(KKR)। নাইট ভক্তদের জন্য বাড়তি...

IPL: ইডেনে কেকেআরের বিরুদ্ধে প্রীতির দলের তুরুপের তাস নাইট প্রাক্তনী

  সোম সন্ধ্যায় ইডেনে ভীরু-জারা। ঘরের মাঠে দ্বিতীয় ম্যাচে কেকেআরে (KKR)প্রতিপক্ষ পাঞ্জাব কিংস।এই ম্যাচটা যতটা না নাইটদের সঙ্গে পাঞ্জাব...

প্রার্থীদের কথা শুনছে কমিশন! ভোট পরিচালনার নিরপেক্ষতায় প্রশ্ন বিচারপতির

নির্বাচন পরিচালনায় মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নিরপেক্ষতা নিয়ে একাধিকবার প্রশ্ন তুলেছে বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেস। এবার নির্বাচন...