Sunday, March 22, 2026

দোনলা বন্দুক, রাইফেল উদ্ধার মালদায়, ধৃত ১

Date:

Share post:

বিধানসভা ভোটের ৬ মাসও আর নেই। তার আগেই মালদায় আগ্নেয়াস্ত্র উদ্ধার করল পুলিশ। এই অস্ত্র উদ্ধারের ঘটনায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতের নাম মোহাম্মদ গাজীউদ্দিন (৫৬)। মালদা জেলার হরিশ্চন্দ্রপুর থানার পুলিশের সূত্রে জানা যায়, ধৃত মোহাম্মদ গাজী উদ্দিনের বাড়ি মালদা জেলার হরিশ্চন্দ্রপুর থানা এলাকার কাতলামারি গ্রামে। পুলিশ জানিয়েছে গোপন সূত্রে খবর পেয়ে ওই গ্রামে অভিযান চালিয়ে মহম্মদ গাজীউদ্দিনকে গতকাল মঙ্গলবার রাতে আটক করে পুলিশ। তার বাড়ি থেকে পুলিশ একটি দুই নলা বন্দুক ও একটি দেশীয় রাইফেল উদ্ধার করে।

আরও পড়ুন:সীমান্তে স্বাস্থ্য শিবির করল বিএসএফ

অভিযুক্ত মহম্মদ গাজীউদ্দিনকে আজ বুধবার চাঁচল মহকুমা আদালতে পেশ করে পুলিশ। মহামান্য আদালত গাজীকে তিনদিনের জন্য পুলিশের হেফাজতের নির্দেশ দেন। হরিশ্চন্দ্রপুর থানার আইসি সঞ্জয় কুমার দাস জানিয়েছেন, “অস্ত্র উদ্ধারের ঘটনার সম্পূর্ণ তদন্তে নেমেছে পুলিশ। ইতিপূর্বে ২০১৬ সালে কাতলামারি গ্রামের একটি বড় গন্ডগোলের ঘটনাতেও মহম্মদ গাজীউদ্দিন যুক্ত ছিল বলে সন্দেহ।” এদিকে ভোটের আগে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশের এই তৎপরতা স্থানীয় মানুষের কাছে প্রশংসা পাচ্ছে। আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে যে কোনও রকম নাশকতা ও বিশৃঙ্খলা এড়ানোর জন্য সম্ভাব্য সবরকম চেষ্টা করছে পুলিশ।

Related articles

রেখা পাত্রকে প্রার্থী মানেন না: জেলা বিজেপির বিক্ষোভ কলকাতায়

টানা তিনদিন ধরে বিক্ষোভ বিজেপির সল্টলেকের দফতরে। এখনও পর্যন্ত ঘোষিত প্রার্থী নিয়ে এতটাই হতাশ বিজেপির আর একটি অংশ...

কলকাতার ক্রীড়াক্ষেত্রে নয়া উদ্য়োগ, জোকায় প্রথম মাল্টি-স্পোর্টস ট্রেনিং সেন্টার

কলকাতা মানেই খেলা পাগল একটা শহর। চিরাচরিত ক্রিকেট-ফুটবলের গণ্ডি পেরিয়ে এবার জোকায় গড়ে উঠল রাজ্যের প্রথম মাল্টি-স্পোর্টস ট্রেনিং...

আইপিএল শেষেই বিদায় নেবেন ধোনি? আরসিবির কাছে কোহলির দাবি ঘিরে শোরগোল

অপেক্ষা মাত্র কয়েকদিনের, তারপরই শুরু ক্রিকেট ও বিনোদনের মহা ধামাকা আইপিএল (IPL)। আইপিএলে যে কয়েকজন মহারথীর দিকে বাড়তি...

কমিশনের নির্দেশে শান্তি প্রতিষ্ঠায় পুলিশ: ভাঙড়ে পরিদর্শনে সিপি অজয় নন্দা

নির্বাচন ঘোষণার সময়ই শান্তিপূর্ণ নির্বাচনের প্রতিশ্রুতি দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন (Election Commission of India)। নিজেদের প্রতিশ্রুতি রাখতে যথেচ্ছভাবে...