Tuesday, June 23, 2026

সুব্রত-অনুব্রতকেও দলে টানার চেষ্টা বিজেপির: অভিযোগ মমতার

Date:

Share post:

জলপাইগুড়ির (Jalpaiguri) পরে কোচবিহার (Coochbehar)- বিজেপির বিরুদ্ধে তোপ দাগলেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Benarjee)। এদিন তিনি বিজেপির বিরুদ্ধে দল ভাঙার অভিযোগ তোলেন। সেখানে তিনি জানান তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সির (Subrata Baksi) কাছে বিজেপি থেকে ফোন এসেছে। সেখানে তাঁরা সুব্রত বক্সির সঙ্গে বসতে চেয়েছেন বলে অভিযোগ করেন মুখ্যমন্ত্রী। শুধু তাই নয়, বীরভূমের জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের(Anubrata Mandal) কাছেও ফোন আসে। অনুব্রত মণ্ডল তাঁদের জানিয়েছেন, “আমি তোমাদের সঙ্গে কেন আলোচনায় বসব? আমি তৃণমূল কংগ্রেসে আছি। মমতা বন্দ্যোপাধ্যায় আমার নেতা”।

বুধবার, কোচবিহার রাসমেলার মাঠে এক কর্মীসভায় ভাষণ দিতে গিয়ে মুখ্যমন্ত্রী তাঁর দল ভাঙাতে বিজেপি টাকা হাতে নিয়ে কোমর বেঁধে নেমেছে বলে অভিযোগ করেন। এরপরেই তিনি বলেন, “বিজেপির কী সাহস! এঁরা কি না আমার দলের রাজ্য সভাপতি তথা রাজ্যসভার সাংসদ সুব্রত বক্সিকে ফোন করে বসতে চেয়েছে”।

এর পরেই তৃণমূল নেত্রী তাঁর দলের বীরভূমের জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের নাম উল্লেখ করে অভিযোগ করেন, “কদিন আগে দিল্লির এক বিজেপি নেতা অনুব্রতকে ফোন করে বসতে চেয়েছিলেন”।

এই দুটি দৃষ্টান্ত দেওয়ার পরে তৃণমূল নেত্রী জানান, বিজেপির রাজনৈতিক সৌজন্যবোধ নেই বলেই একটা দলের রাজ্য সভাপতিকে ফোন করে বসতে চায়। তিনি জানিয়ে দেন, সুব্রত এবং অনুব্রত দুজনেই বিজেপির নেতাদের সঙ্গে আলোচনায় বসার অনুরোধ প্রত্যাহার করেছেন।

এদিন দল ভাঙানোর প্রসঙ্গে নেতা-কর্মীদের যেমন সতর্ক করেছেন, তেমন বিজেপিকে হুঁশিয়ার করেছেন মমতা। কটাক্ষ করে বলেন, দু-একজন এবার ভোটে টিকিট পাবে না বলেই ওই দলে ভিড়েছে। কিন্তু, বেশির বাগ তৃণমূল নেতা-কর্মীরাই বিজেপিকে প্রতিরোধ করবেন বলে আশা তৃণমূল নেত্রীর।

ওই সভা থেকেই মমতা মহিলাদের পরামর্শ দেন, কেউ টাকা দিতে গেলে কিংবা ভয় দেখালে হাতা-খুন্তি উঁচিয়ে প্রতিবাদ করলেই দেখবেন তাঁরা পালিয়ে যাবে।

আরও পড়ুন-টাকা বাঁচাতে জেলের ভয়ে বিজেপিতে যাচ্ছে: কাকে বললেন মমতা?

Related articles

বৈভবের হাতে জাতীয় দলের জার্সি, ভারতীয় শিবিরে ফের চোটের ধাক্কা

সচিন তেন্ডুলকরের রেকর্ড ভাঙতে চলেছেন বৈভব সূর্যবংশী(Vaibhav Sooryavanshi )। ভারতীয় সিনিয়র দলে অভিষেক হতে চলেছে কিশোর ক্রিকেটারের। মঙ্গলবার...

নিজের জবাবি ভাষণের মধ্যেই কুণালকে বলতে দিলেন মুখ্যমন্ত্রী, কী আশ্বাস শুভেন্দুর!

বিধানসভায় নিজের জবাবি ভাষণের মধ্যেই বিরোধীদলের বিধায়ক কুণাল ঘোষকে (Kunal Ghosh) বলতে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।...

মেসি মামলায় হাইকোর্টের ডিভিশন বেঞ্চ স্বস্তি বহাল অরূপের, ফের ধাক্কা শতদ্রুর

মেসি মামলায় আপাতত স্বস্তি বহাল রাজ্যের প্রাক্তন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাসের(Aroop Biswas)। হাইকোর্টের একক বেঞ্চের রক্ষাকবচ-নির্দেশকে চ্যালেঞ্জ করে...

বিচারপতির দাদা বিজেপি নেতা! বিচারব্যবস্থার উপর আস্থা রাখলেন কল্যাণ, মমতা-মামলায় বড় নির্দেশ হাই কোর্টের

ভবানীপুরের ভোটের ফলকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) চ্যালেঞ্জ মামলায় কেন্দ্রের ইভিএম (EMV), ভিভিপ্যাট (VVPat), CCTV ফুটেজ...