Friday, April 3, 2026

হাওড়া, হুগলি ও ২৪ পরগনায় ৪জি টাওয়ার বসাচ্ছে বিএসএনএল

Date:

Share post:

দাবি ছিল। প্রয়োজনও ছিল। কিন্তু দীর্ঘসূত্রিতার জেরে বছরের পর বছর গড়িয়ে গেলেও পদক্ষেপ করেনি বিএসএনএল (BSNL। শেষ পর্যন্ত সংস্থাকে চাঙ্গা করে তুলতে নির্দিষ্ট কিছু এলাকায় সীমিত ৪-জি মোবাইল(4g mobile) পরিষেবা চালুর পরিকল্পনা নিয়েছে বিএসএনএল। রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থা বিএসএনএলের ক্যালকাটা টেলিফোনস কলকাতা সংলগ্ন তিনটি জেলার একাংশে ৪-জি পরিষেবা চালু করতে চলেছে। যা কাজ শুরু করবে আগামী শুক্রবার থেকে।

প্রতিদ্বন্দ্বী বেসরকারি টেলিকম সংস্থাগুলো বহু আগেই ৪-জি মোবাইল চালু করে বহু যোজন এগিয়ে গেলেও বিএসএনএল ২-টুজি ও ৩-জিতেই আটকে ছিল। ক্যাল টেলের সিজেএম বিশ্বজিৎ পাল মঙ্গলবার জানান কলকাতার মত শহরে যেখানে টাওয়ারের ঘনত্ব বেশি সেখানে থ্রিজি স্পেক্ট্রাম দিয়ে ৪-জি চালুর প্রযুক্তিগত কিছু সমস্যা রয়েছে । তাই আপাতত হাওড়া, হুগলি ও দক্ষিণ ২৪ পরগনার বিশেষ কিছু এলাকায় ৪জি টাওয়ার বসিয়ে এই পরিষেবা আনছেন তারা । কারণ এসব এলাকায় এই পদ্ধতিতে কাজে এগোনো সহজ। কিন্তু স্পেকট্রাম না পেলে সর্বত্র এভাবে ফোরজি দেওয়া সম্ভব নয় । স্পেকট্রাম পাওয়ার আশায় ক্যাল টেল এর আগেই কিছু যন্ত্রাংশ কিনেছিল।‌ সেগুলি এবার সীমিত পরিষেবা দিতে কাজে লাগানো হচ্ছে।
শুক্রবার থেকে ৪জি পরিষেবা শুরু হবে যেখানে যেখানে:

গঙ্গারামপুর, উলুবেরয়া, সাঁকরাইল, ডোমজুড়, সিঙ্গুর কুলগাছি, অঙ্কুরহাটি, ডানকুনি, গোবরা, বিবিরহাট, আমতলা, বিষ্ণুপুর, পাথরবেড়িয়া, বজবজ- এর মত এলাকায় সীমিতভাবে BSNL শাখা ক্যালকাটা টেলিফোন ৪জি পরিষেবা চালু হবে।

আরও পড়ুন-রাজ্যের আরও ২২ নেতাকে কেন্দ্রীয় নিরাপত্তা, নাম নিয়ে তুমুল জল্পনা

Related articles

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...