Monday, April 6, 2026

উপাচার্য নিয়োগ নিয়ে বাগযুদ্ধ রাজ্যপাল-শিক্ষামন্ত্রীর

Date:

Share post:

টুইটারে ফের রাজ্য-রাজ্যপাল সংঘাত। পত্রবোমা চালাচালিতো লেগেই থাকে। এবার উপাচার্য নিয়োগ নিয়ে বাগযুদ্ধ শুরু রাজভবন (Rajbhawan)-উচ্চশিক্ষা দফতরের। দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য সঞ্চারি রায় মুখোপাধ্যায়ের (Sanchari Roy Mukhopadhyay) নাম প্রথম টুইট করেন রাজ্যপাল তথা রাজ্য বিশ্ববিদ্যালয়ের আচার্য জগদীপ ধনকড় (West Bengal Governor Jagdeep Dhankhar)। সেখানে ধনকড় দাবি করেন, অর্থনীতির এই অধ্যাপককে তিনি নিয়োগ করেছেন।

তার টুইট করার কিছুক্ষণ পরই রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (West Bengal Education Minister Partha Chatterjee) একটি টুইট করেন। সেখানে তিনি দাবি করেন, উচ্চশিক্ষা দফতরের সুপারিশে গঠিত সার্চ কমিটি অধ্যাপক সঞ্চারি রায় মুখোপাধ্যায়কে বেছে নিয়েছে।

টুইট যুদ্ধ চলতে থাকে। এর পাল্টা টুইট করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Chief Minister Mamata Banerjee) এবং শিক্ষামন্ত্রীকে ট্যাগ ধনকড় বলেন, সার্চ কমিটির চেয়ারপার্সনকেও নিয়োগ করেন আচার্য। উপাচার্য নিয়োগের ক্ষমতাও আচার্যের আছে। মুখ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রীর প্রতি রাজ্যপালের আবেদন, তিনি ন্যূনতম সৌজন্য আশা করেন।

আরও পড়ুন-বিজেপি রাজ্য সভাপতি হিসেবে ৫ বছর পূরণের দিনেও দিলীপের নিশানায় তৃণমূল ও PK

Related articles

‘মমতা দিদি’র দেখানো পথে আবগারি দুর্নীতি মামলায় নিজেই সওয়াল করতে চলেছেন কেজরিওয়াল

মমতা দিদির দেখানো পথে হেঁটে এবার আবগারি দুর্নীতি মামলায় দিল্লি হাই কোর্টে (Delhi High Court) নিজেই  সওয়াল করতে...

কলকাতা নিয়ে পাকিস্তানের হুমকি: কেন মোদি বললেন না স্ট্রং অ্যাকশন হবে, জবাব দাবি মমতার

দেশের ব্যর্থ স্বরাষ্ট্র মন্ত্রকের কারণে এখনও দেশের মানুষের মনে পহেলগাম হামলার ক্ষত গদগদে। এক বছর না পেরোতেই ফের...

সপ্তাহের শুরুতেই ব্যাহত মেট্রো পরিষেবা! এমজি রোড স্টেশনে ঝাঁপ

সপ্তাহের শুরুর দিনে ব্যাহত মেট্রো (Kolkata metro Service) পরিষেবা। সোমবার সকাল ১১ টা ৩৫ নাগাদ এক যুবক এমজি...

১২৭০ কোটির চুক্তি! অরুণাচলের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ

সরকারি চুক্তি বণ্টন নিয়ে অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী (Arunachal CM) পেমা খাণ্ডুর (Pema Khandu) বিরুদ্ধে অভিযোগের ভিত্তিতে সিবিআই তদন্তের...