Friday, March 20, 2026

কোচবিহারে মমতার সভায় জনসমুদ্র: দেখুন ভিডিও

Date:

Share post:

একুশের নির্বাচনকে মাথায় রেখে ক্রমশ উত্তপ্ত হয়ে উঠছে বঙ্গ রাজনীতি। ফের শাসক দল তৃণমূল(TMC), নাকি অন্য কেউ? নবান্নের(Nabanna) রাশ কার হাতে উঠবে সেটাই এখন লাখ টাকার প্রশ্ন। লক্ষ্য স্থির করে ইতিমধ্যেই ময়দানে নেমে পড়েছে তৃণমূল ও বিজেপি(BJP) যুযুধান দুই শিবির। দু’পক্ষই কেউ কাউকে এক ইঞ্চি জমি ছাড়তে নারাজ। নির্বাচনকে মাথায় রেখে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জেলা সফর শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই। বর্তমানে উত্তরবঙ্গ সফরে রয়েছেন মুখ্যমন্ত্রী(Chief minister) তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। বুধবার কোচবিহারের(Coochbihar) রাসমেলা ময়দানে সভা ছিল তাঁর। সেখানেই দেখা গেল জনপ্লাবন। সম্প্রতি মুখ্যমন্ত্রীর জনসভার এক ভিডিও প্রকাশ্যে এসেছে সেখানে দেখা যাচ্ছে বিপুল সংখ্যক মানুষ ভিড় জমিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে।

কোচবিহার জেলার সবচেয়ে বড় ময়দান রাসমেলা। জানা যাচ্ছে, মুখ্যমন্ত্রীর সভা উদ্দেশে সেই ময়দানে তিল ধারণের জায়গা ছিল না। মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শুনতে ময়দানের বাইরেও ভিড় জমান বহু মানুষ। তৃণমূল নেতা তথা উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষের দাবি, প্রায় ২ লক্ষ মানুষের ভিড় জমেছিল রাসমেলা ময়দান ও ময়দান পার্শ্ববর্তী অঞ্চল মিলিয়ে। সব মিলিয়ে উত্তরবঙ্গে একের পর এক তৃণমূল নেতার বিরাগভাজনের জেরে ফাটলের যে ছবি এতদিন ধরা পড়ছিল রাজনৈতিক বিশেষজ্ঞদের নজরে তাতে এবার খানিক প্রলেপ পড়ল। মুখ্যমন্ত্রীর জনসভায় এই জনপ্লাবনে বেশ স্বস্তিতে উত্তরের শাসক শিবির।

Related articles

ঘোর দুর্যোগ ভারত-সহ তিন দেশে! ১০০০ কিমি লম্বা রেইনব্যান্ডে ঢাকছে আকাশ

খামখেয়ালী প্রকৃতির রোষের মুখে ভারত-সহ তিন দেশ! শীত শেষ হয়ে গরমের তপ্ত আবহাওয়া (Climate Change)। আর তার মাঝে...

“রাজনৈতিক ফাঁদে পা দেওয়া” বিজেপি প্রার্থী উৎপল মহারাজকে বহিষ্কার ভারত সেবাশ্রম সংঘের

তাঁরা সর্বত্যাগী সন্ন্যাসী। রাজনীতির প্যাঁচপয়জারে থাকা উচিত নয়। কিন্তু ধর্মীয় তাস খেলে রাজনীতি করা গেরুয়া শিবির সন্ন্যাসীদেরও নির্বাচনের...

সুযোগ নেই বিশ্রামের টিম ইন্ডিয়ার, ইংল্যান্ড সফরের আগেও খেলতে হবে সিরিজ

ঠাসা ক্রীড়াসূচি ভারতীয় দলের। আফগানিস্তান সিরিজের পর বিশ্রামের সুযোগ রইল না ভারতীয় ক্রিকেটারদের জন্য। জুলাইয়ের শুরুতে ইংল্যান্ড সফরের...

ব্যক্তিগত চ্যাটের স্ক্রিনশট দিয়ে প্রকাশ্যে কোন্দল সব্যসাচী-সুস্মিতার, কুরুচিকর মানসিকতায় বিরক্ত নেটপাড়া

অতীতকে পিছনে ফেলে রেখে নতুন জীবনে পা দিতে না দিতেই বিতর্কে জড়িয়েছেন অভিনেত্রী-ইনফ্লুয়েন্সার সুস্মিতা রায় (Susmita Roy)। প্রাক্তন...