Friday, April 3, 2026

সংক্রমণের হার কমতেই আয় বেড়েছে এসবিএসটিসির

Date:

Share post:

মহামারির আবহে লকডাউনের (lockdown) মধ্যে যখন সমস্ত যানবাহন পরিষেবা বন্ধ ছিল, তখন সাধারণ মানুষের যাতায়াতে ভরসা যুগিয়েছিল সরকারি পরিবহন সংস্থা সাউথ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশন (south bengal state transport corporation)। প্রতিদিন প্রায় ৩৫০ টি বাস পরিষেবা দেওয়ার জন্য নামানো হয়েছিল শহর কলকাতায়(kolkata)। এমনকি উত্তরবঙ্গ (northbengal) থেকেও বেশ কিছু বাস পরিষেবা অব্যাহত রাখার জন্য নিয়ে আসা হয়েছিল শহর কলকাতায়। লকডাউনের আবহে হাতেগোনা বেসরকারি বাস(private bus) যখন লাগামছাড়া ভাড়া বাড়িয়েছে, তখন রাজ্য সরকারের এই সংস্থা কিন্তু ভাড়া নিয়ে নিজের অবস্থানে অনড় ছিল। ফলে সাধারণ মানুষের যাতায়াতের মধ্যমণি হয়ে উঠেছিল এসবিএসটিসি-র বাস।
এখন করোনার সংক্রমণ কমায় ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় ফিরছে এসবিএসটিসি (sbstc)। আগের চেয়ে অনেক বেশি বাস পথে নামছে বলে জানিয়েছেন এসবিএসটিসি কর্তৃপক্ষ।
মোট ৭০০ বাসের মধ্যে প্রায় ৬৫০ টি বাস এখন প্রতিদিন শহরে যাতায়াত করছে বলে জানানো হয়েছে। পরিসংখ্যান বলছে নভেম্বরে এসবিএসটিসির আয় বেড়ে হয়েছে ১৪কোটি টাকা । অথচ অক্টোবরে লকডাউন চলাকালীন সেই আয় ছিল মাত্র ৬ কোটি টাকা। সবমিলিয়ে ফের আর্থিকভাবে স্বাভাবিক হয়ে উঠছে এসবিএসটিসি।

Related articles

হারের পরেই রাহানের নিশানায় ইডেনের পিচ, ফের শুরু সংঘাত!

ঘরের মাঠে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হারতেই ফের পিচ নিয়ে সংঘাত শুরু সিএবি(CAB)-কেকেআরের(KKR)। ইডেনের (Eden) উইকেট আবারও বিতর্কের কেন্দ্রে।...

মিমিকে হেনস্থা করা তনয় এবার বিজেপিতে! কটাক্ষ তৃণমূলের 

ভোটের মুখে ফের শিরোনামে বনগাঁর তনয় শাস্ত্রী (Tanay Shastri)। অভিনেত্রী মিমি চক্রবর্তীকে (Mimi Chakraborty) মঞ্চ থেকে অপমান করে...

বাইরে থেকে ট্রেনে-বাসে লোক আনা হচ্ছে: সতর্ক করলেন মমতা, শাহের বাংলায় থাকার বাসনাকে তীব্র কটাক্ষ

বাইরে থেকে বাসে-ট্রেনে করে লোক আনা হচ্ছে। প্রশাসনে ইচ্ছাকৃত ভাবে রদবদল ঘটিয়ে অশান্তি পাকানো হচ্ছে। শুক্রবার, দলীয় প্রার্থীদের...

IPL: বিতর্কিত মন্তব্যের জের, ভালো খেলেও শাস্তি পেলেন অভিষেক

ইডেনে ভাল ইনিংস খেলেও শাস্তি পেলেন সানরাইজার্সের(SRH) ক্রিকেটার অভিষেক শর্মা(Avisek Sharma)। কেকেআরের(KKR) বিরুদ্ধে ম্যাচে বিতর্কিত মন্তব্য করেন অভিষেক।...