Monday, June 22, 2026

সংক্রমণ বাড়ছে, ফের কড়া বিধিনিষেধের জালে লন্ডন

Date:

Share post:

সবে প্রতিষেধক(vaccine)দেওয়া শুরু হয়েছে বিদেশে। আর তারই মাঝে ফের চ্যালেঞ্জের মুখোমুখি ব্রিটেন। দক্ষিণ-পূর্ব ইংল্যান্ডে(england) যেভাবে সংক্রমণ বাড়ছে তাতে করোনাভাইরাসের(carona)নতুন চেহারায় উদ্বিগ্ন ব্রিটেন। মঙ্গলবার মধ্যরাত থেকে কড়া বিধিনিষেধের জালে লন্ডনের বেশ কিছু এলাকা। স্বাস্থ্য সচিব হ্যানকক জানিয়ে দিয়েছেন, বুধবার থেকে লন্ডন এবং পার্শ্ববর্তী এলাকাগুলিতে সতর্কতার মাত্রা বাড়িয়ে ‘টিয়ার থ্রি’ করা হয়েছে। পানশালা ও রেস্তোরাঁগুলিতে বসে খাওয়া যাবে না। বাইরের লোকের সঙ্গে সামাজিক মেলামেশাও বন্ধ রাখতে হবে। ফের বন্ধ করে দেওয়া হবে সিনেমা হল।

আরও পড়ুন-পিকের উপর ক্ষোভ উগরে দিয়ে এবার “বেসুরো” তৃণমূল সাংসদ সুনীল মণ্ডল

ফলে লকডাউনের(lockdown)সময়সীমা কাটিয়ে যারা মনে করেছিলেন বড়দিনের সাজে আনন্দে মেতে উঠবেন, তাদের আনন্দে জল ঢেলে ফের লাইমলাইটে করোনাভাইরাস।ইতিমধ্যেই দক্ষিণ ইংল্যান্ডে এক হাজারের বেশি মানুষ আক্রান্ত হয়েছেন।
জানা গিয়েছে, দক্ষিণ ইংল্যান্ডের কিছু এলাকায় করোনাভাইরাসের একটি নতুন স্ট্রেন(strain) পাওয়া গিয়েছে। ওই স্ট্রেনে বেশ কিছু জিনগত পরিবর্তন হয়েছে। নতুন স্ট্রেনটি আগের চেয়ে দ্রুত ছড়াতে সক্ষম।
বিশেষজ্ঞদের ধারণা , এই স্ট্রেনটি দ্রুত ছড়াবে, টিকাতেও হয়তো কাজ হবে না। কিন্তু এমন কোনও প্রমাণ এখনও পর্যন্ত পাওয়া যায় নি ।

Related articles

ফুঁসছে তিস্তা, উত্তর সিকিমে ফের বন্যার আশঙ্কা

উত্তর সিকিমে (North Sikkim) টানা ভারী বৃষ্টিপাতের জেরে ক্রমশ উদ্বেগ বাড়ছে। গত কয়েকদিনের লাগাতার বৃষ্টিতে তিস্তা নদীর (Teesta...

FIFA World Cup: রেকর্ড সৃষ্টির সামনে মেসি, অস্ট্রিয়ার বিরুদ্ধে বদলাবে আর্জেন্টিনার একাদশ?

বিশ্বকাপে(FIFA World Cup) গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে সোমবার রাতে আর্জেন্টিনা প্রতিপক্ষ অস্ট্রিয়া। প্লে অফ নিশ্চিত করার লক্ষ্য নিয়ে...

জেনে নিন সোমবারের বাজারে পেট্রোল-ডিজেলের দাম

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল ও ডিজেলের (Petrol-Diesel Price) নতুন দাম জারি করে সরকারি...

নিজেকে বদলে ফেলছেন শুভেন্দু অধিকারী

নিজেকে বদলে ফেলেছেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। আগা-পাস্তলা নিজেকে রাজ্যের মুখ্যমন্ত্রী, সকলের মুখ্যমন্ত্রী, মানুষের মুখ্যমন্ত্রী হিসাবে তুলে ধরছেন। কীভাবে?...