Tuesday, March 31, 2026

উচ্চ প্রাথমিক নিয়োগ: ৪ জানুয়ারি থেকে অনলাইনেই শুরু তথ্য যাচাই পর্ব

Date:

Share post:

কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) নির্দেশ মেনে আগামী ৪ জানুয়ারি থেকেই শুরু হচ্ছে উচ্চ প্রাথমিক (Upper Primary) শিক্ষক নিয়োগের জন্য চাকরি প্রার্থীদের যাচাইকরণ প্রক্রিয়া। স্কুল সার্ভিস কমিশন (School Service Commission) এক বৈঠকের পর এই সিদ্ধান্ত নিয়েছে। গোটা প্রক্রিয়া চলবে অনলাইনে। উচ্চ প্রাথমিক স্তরের টেটে (TET) উত্তীর্ণ সমস্ত প্রার্থীই আবেদন করতে পারবেন ইন্টারভিউয়ের জন্য। ৫ এপ্রিলের মধ্যে শেষ করতে হবে এই প্রক্রিয়া। এরপর হবে ইন্টারভিউ। তার জন্য যোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করতে হবে ১০ মে’র মধ্যে। সেই তালিকা প্রকাশের ৮ সপ্তাহের মধ্যে প্রকাশ করতে হবে চূড়ান্ত মেধাতালিকা। আর ৩১ জুলাইয়ের মধ্যে সমস্ত নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করে ফেলতে হবে কমিশনকে।

উল্লেখ্য, গত ১১ ডিসেম্বর হাইকোর্টের সিঙ্গল বেঞ্চে বিচারপতি মৌসুমী ভট্টাচার্য ২০১৬ সালের উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগের প্রক্রিয়া সম্পূর্ণ বাতিল করার নির্দেশ দিয়ে আবার নতুন করে ইন্টারভিউ প্রক্রিয়া চালু করার নির্দেশ দেন। সেই নির্দেশ মেনেই নতুন করে প্রক্রিয়া শুরু হবে ৪ জানুয়ারি।

এদিকে হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের বিরুদ্ধে ডিভিশন বেঞ্চে যাওয়ার ইঙ্গিত এখনই মেলেনি। তবে তেমনটা যে ঘটবে না
সে বিষয়ে নিশ্চিত করে বলার সময় আসেনি বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল।

 

Related articles

ভুলের সীমা ছাড়াল বিজেপি! জনসংযোগের নামে চূড়ান্ত নোংরামি সোশ্যাল মিডিয়ায়

রাজনৈতিক দেউলিয়াপনা নাকি নিছকই বাংলার প্রতি চরম অবজ্ঞা? উত্তর ২৪ পরগণার নৈহাটি বিধানসভার বিজেপি প্রার্থী সুমিত্র চট্টোপাধ্যায়ের একটি...

ভোটের ডিউটিতে অসুস্থ হলে নিখরচায় চিকিৎসা, কর্মীদের সুরক্ষায় বড় সিদ্ধান্ত রাজ্যের

আসন্ন বিধানসভা নির্বাচনে বুথ থেকে গণনা কেন্দ্র— সর্বত্র পাহারায় থাকা পুলিশ এবং ভোটকর্মীদের জন্য বড়সড় স্বস্তির খবর শোনাল...

অর্থবর্ষের শেষ লগ্নে বিশেষ তৎপরতা নবান্নের, মঙ্গলবার মধ্যরাত পর্যন্ত খোলা ট্রেজারি

মঙ্গলবার চলতি অর্থবর্ষের শেষ দিনে সরকারি আর্থিক লেনদেন নির্বিঘ্ন রাখতে বিশেষ ব্যবস্থা নিল রাজ্য সরকার। রাজ্যের সমস্ত ট্রেজারি...

চরিদায় মুখোশ কমপ্লেক্স ও আড়ষায় হিমঘর, পুরুলিয়ায় জোড়া প্রতিশ্রুতি অভিষেকের

পুরুলিয়ার লোকসংস্কৃতি এবং কৃষি— দুইয়ের মেলবন্ধনে উন্নয়নের নয়া দিশা দেখালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার বাঘমুন্ডি...