Saturday, June 13, 2026

অবসর ভেঙে ক্রিকেটে ফিরছেন যুবরাজ

Date:

Share post:

গত বছর ১০ জুন হঠাৎ সকলকে অবাক করে সব ধরনের ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছিলেন ২০১১ ভারতের বিশ্বকাপ জয়ের নায়ক যুবরাজ সিং। মুখে কিছু না বললেও কোনও এক অভিমান থেকে ক্রিকেটকে “গুডবাই” জানিয়েছিলেন যুবরাজ সিং। তবে অবসর ভেঙে ক্রিকেটের মূলস্রোতে ফেরার ইঙ্গিত দিয়েছিলেন তিনি। জানা গিয়েছে, আসন্ন সৈয়দ মুস্তাক আলি ট্রফির জন্য পঞ্জাবের ৩০ জনের প্রাথমিক দলে জায়গা পেয়েছেন যুবি।

জাতীয় দলের জার্সিতে এই তারকার অলরাউন্ডার ৩০৪টি একদিনের আন্তর্জাতিক ম্যাচ, ৪০টি টেস্ট ও ৫৮টি টি-২০ ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে। ওডিআই এবং টি-২০ বিশ্বকাপ জয়ের স্বাদ পেয়েছেন তিনি। একটা সময় ক্যানসারকে হার মানিয়ে ২০১৬ সালে জাতীয় দলে কামব্যাক করেছিলেন যুবরাজ। তবে তা মোটেই আশাব্যঞ্জক হয়নি। অবশেষে ২০১৯ সালে ক্রিকেটকে বিদায় জানান তিনি।

 

Related articles

জাপান, নেপালের পরে চিন! নিষিদ্ধ হল ভারতের লাল লঙ্কা

মার্কিন চাপে ভারতের বৈদেশিক বাণিজ্য ২০২৫ সাল থেকে ব্যাপকভাবে ধাক্কা খাওয়ার পর ভারতে উৎপাদিত কৃষিজ দ্রব্যই অর্থনীতির জন্য...

বিধানসভার সই ইস্যু: নোটিশ, তলব একের পর এক তৃণমূল বিধায়ককে

বিধানসভায় তৃণমূল বিধায়কদের সই জাল ইস্যুতে বৃহস্পতিবার রাতেই জিজ্ঞাসাবাদের সম্মুখিন হয়েছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...

হেরোদের দলে টিকতে গেলে কলিজার প্রয়োজন হয়: কাকে তীব্র খোঁচা ঋতব্রত-জায়া দূর্বার!

তৃণমূলের হাত থেকেই রাজ্যের ক্ষমতা যেতেই, বেসুরো দলের বিধায়করা। সেই তালিকায় শীর্ষে নাম উলুবেড়িয়ার বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের (Ritabrata...

তৃণমূলের নতুন পদাধিকারী ঘোষণা: মহিলা সভানেত্রী হলেন আলিফা আহমেদ

বিধানসভা থেকে সংসদে তৃণমূলের অন্দরে বিদ্রোহের জেরে সব কমিটি ভেঙে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন কমিটি গঠন করেছিলেন।...