Saturday, April 4, 2026

নিমতৌড়ির ‘অ-রাজনৈতিক’ সভায় মুখ খুলবেন শুভেন্দু ? জল্পনা চরমে

Date:

Share post:

বিধায়ক পদ থেকে ইস্তফা দেওয়ার পরেও সংবাদমাধ্যমের মুখোমুখি হননি শুভেন্দু অধিকারী ৷ আগামীকাল, বৃহস্পতিবার শুভেন্দু অধিকারীর ফের একটি ‘অ-রাজনৈতিক’ অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা৷ পূর্ব মেদিনীপুরের নিমতৌড়িতে তাম্রলিপ্ত সরকারের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক সমাজকল্যাণমূলক কর্মসূচি রয়েছে। এই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে শুভেন্দুর থাকার কথা। এমনই প্রচার করা হয়েছে গত বেশ কয়েকদিন যাবৎ৷ এখন দেখার, পরিবর্তিত পরিস্থিতিতে তিনি সেই সভায় যান কি না। এবং বিধায়ক পদ ছাড়ার পর তিনি সেই সভামঞ্চ থেকে কোনও বার্তা দেন কি না।

সেখানে গেলে তিনি কী বলেন, তা নিয়েও রাজ্য-রাজনীতিতে চরম কৌতূহল তৈরি হয়েছে।
এদিকে, শুভেন্দুর ঘনিষ্ঠ সূত্র জানাচ্ছে, বৃহস্পতিবার শুভেন্দুর দিল্লি যাওয়ার কোনও পরিকল্পনা বুধবার রাত পর্যন্ত অন্তত নেই।

এদিকে এখনও জল্পনা পিছু ছাড়েনি শুভেন্দুর৷
এখন চর্চা চলছে দুটি বিষয়ে৷ প্রথমত,শুভেন্দু অধিকারী এখনও তৃণমূল কংগ্রেস থেকে ইস্তফা দেননি৷ এখনও ওই দলের সদস্য৷ তিনি আনুষ্ঠানিক ভাবে তৃণমূলের সদস্যপদও ছাড়বেন কি না। ছাড়লে কবে ছাড়বেন৷ দ্বিতীয় জল্পনা, কবে তিনি বিজেপি-তে যোগ দেবেন।

আরও পড়ুন- ভোটের বাদ্যি বাজাতে রাজ্যে এলেন কেন্দ্রীয় উপ-মুখ্যনির্বাচন কমিশনার সুদীপ জৈন

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...