Wednesday, June 24, 2026

দিল্লি যাচ্ছেন না শুভেন্দু, অমিতের সভাতেই বিজেপিতে যোগদান

Date:

Share post:

কথা ছিল বৃহস্পতিবার দিল্লি যাবেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari। দেখা করবেন বিজেপির ( BJP) শীর্ষ নেতৃত্বের সঙ্গে। সঙ্গে জল্পনা ছিল দিল্লিতেই গেরুয়া বাহিনীর ( Saffron Brigade) হাত ধরবেন। কিন্তু পরিস্থিতি বিবেচনা করে এবং শুভেন্দুর অনুরোধ ও সিদ্ধান্তেই মত পরিবর্তন করে বিজেপির শীর্ষ নেতৃত্ব। শুভেন্দু গেরুয়া পতাকা তুলে নেবেন অধিকারী পরিবারের চেনা জমি মেদিনীপুর থেকেই।

তবে স্ট্র‍্যাটেজি অনেক দিন আগেই সাজিয়েছিল বিজেপি। বিজেপি সভাপতি জেপি নাড্ডার সফরের পরে অমিত শাহের সফর মাসের শেষে করার কথা ছিল। কিন্তু শুভেন্দুর কাছে পাকা কথা পাওয়ার পরেই অমিত শাহ তাঁর সফর একটু এগিয়ে আনেন বকে। এবং সফর সূচিতে তুলে আনেন মেদিনীপুরকে। আর সেই সভাতেই আমন্ত্রিত হবেন শুভেন্দু। শেষ মুহূর্তে অঘটন কিছু না ঘটলে ১৯ ডিসেম্বরেই গেরুয়া পতাকা তুলে নেবেন শুভেন্দু অধিকারী। প্রশ্ন হলো শুভেন্দুর গেরুয়া বাহিনীতে যোগ দিলে বাবা শিশির অধিকারী, ভাই দিব্যেন্দু সহ পরিবারের বাকি জনপ্রতিনিধিরা কী করেন, সেটাই দেখার। রাজনৈতিকমহলও সেদিকে তাকিয়ে।

আরও পড়ুন- নিমতৌড়ির ‘অ-রাজনৈতিক’ সভায় মুখ খুলবেন শুভেন্দু ? জল্পনা চরমে

 

Related articles

মোদি সরকার গায়ের জোরে বাড়াল ৩ ভ্যাকসিনের দাম!

জ্বালানির পর এবার বাড়ল ভ্যাকসিনের দাম। বিসিজি, মিজলস-রুবেলা এবং মিজলস—এই তিনটি অপরিহার্য ভ্যাকসিনের সিলিং প্রাইস বাড়িয়ে দিল মোদি...

বিজেপি অফিসে ডেকে মোটা টাকার হুমকি, আত্মঘাতী ব্লক তৃণমূল নেতা

বিজেপি পার্টি অফিসে (BJP party office) ডেকে মোটা অঙ্কের টাকা দাবি ও হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় বিজেপি...

কেমন আছেন সোনু, হেলথ আপডেট দিলেন গায়ক নিজেই

স্নায়ুর সমস্যায় ভুগছেন সোনু নিগম (Sonu Nigam)। গত কয়েকদিন ধরে গায়কের শারীরিক অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই উদ্বেগ বাড়ছে...

সরকার বদলাতেই মাটির দামে আগুন, জেলাশাসকের দফতর ঘেরাও মৃৎশিল্পীদের

সরকার বদল হতেই মাটির দাম বেড়ে যাওয়ায় সমস্যায় মৃৎশিল্পীরা। রুটি-রুজিতে টান পড়েছে শিল্পের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত...