Saturday, April 4, 2026

অধিকার রক্ষায় শহরের বুকে কেবল অপারেটরদের সমাবেশ, ট্রাইকে ডেপুটেশন

Date:

Share post:

মুম্বই হাইকোর্টে (Bombay High Court) ব্রডকাস্টার বনাম ট্রাই(TRAI) মামলায় লোকাল কেবল টিভি অপারেটারের(LCO/LMO) নিজস্ব নেকওয়ার্ক সম্মন্ধে ট্রাই(TRAI)-এর পক্ষে যে পর্যবেক্ষ বা সিদ্ধান্ত জমা দেওয়া হয়েছে তার অর্থ হল লোকাল অপারেটরের(LCO/LMO) কোনও নেটওয়ার্ক নেই। সমস্ত নেটওয়ার্কের মালিক হল সংশ্লিষ্ট MSO-রা এবং অপারেটররা শুধুমাত্র রিচার্জ এজেন্ট (Recharge Agent) অর্থাৎ , LCO/LMO কোনও নেটওয়ার্কের মালিক নয়।

ট্রাই-এর এই পর্যবেক্ষণ এবং সিদ্ধান্তের প্রতিবাদে আজ, বৃহস্পতিবার কলকাতায় ট্রাই দফতর অর্থাৎ ভিক্টোরিয়া হাউসের (Victoria House) সমস্ত লোকাল অপারেটরদের সমাবেশ হয় এবং সেখান থেকে ট্রাইকে ডেপুটেশন জমা দেওয়া হয়। অল বেঙ্গল কেবল টিভি অ্যান্ড ব্রডব্যান্ড অপারেটর্স ইউনাইটেড ফোরামের পক্ষ থেকে এই কর্মসূচি গ্রহণ করা হয়েছিল।

আরও পড়ুন:আন্তর্জাতিক বৈঠকে কোচবিহার রাজবাড়ির ছবি: মমতাকে জবাব মোদির?

রাজ্যের প্রায় ৩০ হাজার কেবল অপারেটরকে এড়িয়ে ভারতীয় বহুজাতিক সংস্থা সরাসরি গ্রাহকদের কাছে গিয়ে বাজার নিয়ন্ত্রণের চেষ্টা করছে বলে অভিযোগ করে অল বেঙ্গল কেবল টিভি অ্যান্ড ব্রডব্যান্ড অপারেটর্স ইউনাইটেড ফোরাম। তাদের বক্তব্য, “এটি অপারেটরদের অধিকার রক্ষার লড়াই। তাই এই লড়াইয়ে সমস্ত অপারেটররা ঐক্যবদ্ধভাবে সামিল হয়েছে। কোনও সুরাহা না হলে আগামীদিনে আরও বৃহত্তর আন্দোলনের ডাক দেবো আমরা।”

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...