Friday, June 26, 2026

চিতাবাঘের মৃত্যু ঘিরে টানাপোড়েন, গুরুতর আহত ৫

Date:

Share post:

শিলিগুড়ির কাছে শালুগাড়ায় একটি চিতাবাঘকে পিটিয়ে মারার অভিযোগ উঠেছে। বুধবার সন্ধ্যার ঘটনা। বাসিন্দাদের অভিযোগ, ওই চিতাবাঘের আক্রমনে আহত হয়ে পড়ে পাঁচ জন। এর মধ্যে গুরুতর আহত হন শারুগাড়া বনবিভাগের রেঞ্জার সঞ্জয় দত্ত। তাকে শিলিগুড়ির একটি বেসরকারি হাসপাতালে ভর্ত্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে শিলিগুড়ির রাঙাপানি এলাকায় ক্যানসার হাসপাতালের কাছে। এদিন সন্ধ্যা সাড়ে ছটা থেকে সাতটা নাগাদ এলাকায় হঠাৎই চিতাবাঘ লক্ষ্য করেন গ্রামবাসীরা। বাঘ দেখে আতঙ্কিত হয়ে পড়েন গ্রামবাসীরা। চিতাবাঘও হঠাৎ গ্রামবাসীদের আক্রমণ শুরু করে। চিতার আক্রমনে বেশ কয়েকজন গ্রামবাসী আহত হন। খবর দেওয়া হয় বনদপ্তরে। বাগডোগরা, নকশালবাড়ি, শারুগাড়া থেকে বনদপ্তরের কর্মীরা ছুটে আসেন। কিন্তু বাঘ যখনই শারুগাড়া বনবিভাগের রেঞ্জার সঞ্জয় দত্তকে আক্রমণ করে তখনই বনদপ্তরের লোকজন বাঘটিকে লক্ষ্য করে গুলি চালায়। বনদপ্তর সূত্রে জানা গিয়েছে বাঘটির গুলি লাগার ফলেই মৃত্যু হয়েছে। আহতদের উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসা চলছে। কিন্তু, একটি ভিডিওতে দেখা যাচ্ছে জন্তুটিকে পিটিয়ে মারা হচ্ছে। এর পরেই বন দফতরের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে।

আরও পড়ুন- নিমতৌড়ির ‘অ-রাজনৈতিক’ সভায় মুখ খুলবেন শুভেন্দু ? জল্পনা চরমে

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...