Friday, April 3, 2026

একটানা ৮ দিন অপরিবর্তিত পেট্রোল ও ডিজেলের দাম

Date:

Share post:

বর্তমানে ভারতে পেট্রোল (Petrol) ও ডিজেলের (Diesel) দাম আকাশ ছোঁয়া। এর মধ্যে পেট্রলের দাম বাড়তে বাড়তে গত দু’বছরের মধ্যে সর্বোচ্চ স্তরে পৌঁছে গিয়েছে। এই নিয়ে হইচই শুরু হওয়ার পরে বৃহস্পতিবারও অপরিবর্তিত থাকল জ্বালানির দাম (Petrol Diesel price today)। এই নিয়ে পরপর ৮ দিন পেট্রল ও ডিজেলের দাম অপরিবর্তিত রইল।

আরও পড়ুন : ১৭ ডিসেম্বর, বৃহস্পতিবারের বাজার দর

আজ বৃহস্পতিবার, পেট্রল প্রতি লিটার দাম ৮৫.১৯ টাকা। ডিজেল প্রতি লিটার দাম ৭৭.৪৪ টাকা। বৃহস্পতিবার ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড (IOCL) -র ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী,

ডিজেলের দাম –
দিল্লি : ৭৩ টাকা ৮৭ পয়সা Delhi
মুম্বই: ৮০ টাকা ৫১ পয়সা Mumbai
চেন্নাই: ৭৯ টাকা ৩০ পয়সা Chennai
কলকাতা: ৭৭ টাকা ৪৪ পয়সা Kolkata

আরও পড়ুন : সেনসেক্স ৪০৩ পয়েন্ট লাভ, নিফটি ১৩,৬৮২

পেট্রোলের দাম –
দিল্লি : ৮৩ টাকা ৭১ পয়সা
মুম্বই : ৯০ টাকা ৩৪ পয়সা
কলকাতা : ৮৫ টাকা ১৯ পয়সা
চেন্নাই : ৮৬ টাকা ৬১ পয়সা

উৎসবের মরসুম পেরোতেই, ফের পেট্রোল ও ডিজেলের দাম বাড়িয়েছে কেন্দ্র। চলতি বছরে লকডাউনের মধ্যেও পেট্রোলে লিটারে ১০ টাকা ও ডিজেলে ১৩ টাকা শুল্ক বাড়িয়েছে কেন্দ্র। উল্লেখ্য, ভারতে অপরিশোধিত তেলের ৮২ শতাংশই আসে বাইরে থেকে। রিপোর্ট বলছে পেট্রোল-ডিজেলে ১ টাকা শুল্ক বাড়ালে সরকারের কোষাগারে ঢুকবে ১৩০০০-১৪০০০ কোটি টাকা।

আরও পড়ুন : একনজরে দেখে নিন আজকের সোনা রুপোর দাম

স্থানীয় ট্যাক্সের কারণে বর্তমানে দেশের বিভিন্ন স্থানে পেট্রোল ও ডিজেলের দাম আলাদা হয়। রাষ্ট্রায়িত তেল বিপণন সংস্থাগুলি যেমন – ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন (Indian Oil Corporation), ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন (Bharat Petroleum Corporation) এবং হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশনেরই (Hindustan Petroleum Corporation) বেশিরভাগ জ্বালানী স্টেশন রয়েছে দেশজুড়ে। তাই তাদের দাম অনুযায়ীই, প্রতিদিনের ভিত্তিতে জ্বালানির হার পর্যালোচনা করা হয়।

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...