Saturday, April 4, 2026

মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে পুলিশ কিয়স্কে গুলিবিদ্ধ এক পুলিশকর্মী

Date:

Share post:

এবার সাতসকালেই গুলিবিদ্ধ এক পুলিশকর্মী। এবং সেই ঘটনা কালীঘাটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি থেকে ঢিলছোড়া দূরত্বে। যা নিয়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

আরও পড়ুন : চলতি মাসেই নোয়াপাড়া-দক্ষিণেশ্বর মেট্রোর ট্রায়াল রান

জানা গিয়েছে, আজ বৃহস্পতিবার সকাল ৬টা নাগাদ গুলির শব্দ শোনা যায় মুখ্যমন্ত্রীর বাড়ির অদূরে পুলিশ কিয়স্কে। সেখানে নিরাপত্তার দায়িত্বে থাকা কলকাতা পুলিশের সশস্ত্র কর্মী দীনেশ কর্মকারকে রক্তাক্ত, গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয়। গুরুতর জখম অবস্থায় দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

সূত্রের খবর, গতকাল নাইট ডিউটিতে এসেছিলেন দীনেশ। এদিন সকালে ডিউটি পরিবর্তন করার সময়েই ঘটনাটি ঘটে। পুলিশের অনুমান, সেই সময়ে ম্যাগাজিন খুলতে গিয়েই এই বিপত্তি। তবে এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। কেউ তাঁর উপর গুলি চালিয়েছে, নাকি অসতর্কতার জেরেই গুলি, তা নিয়ে শুরু হয়েছে তদন্ত।

Related articles

পাঁচ সপ্তাহের যুদ্ধে প্রথমবার: মার্কিন যুদ্ধবিমান ধ্বংস করে ভিডিও প্রকাশ ইরানের

ইরানের উপর ইজরায়েল ও আমেরিকার যৌথ হামলা পরিস্থিতিতে মার্কিন যুদ্ধবিমান ধ্বংসের একাধিক দাবি আগে ইরান করেছে। তবে যুদ্ধবিমান...

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...