Friday, June 26, 2026

মৃত্যুর ৯ দিন পর উলেনের দেহ পেল পরিবার

Date:

Share post:

জলপাইগুড়ি আদালতের নির্দেশে উত্তরকন্যা অভিযানে নিহত বিজেপি কর্মী উলেন রায়ের মৃতদেহ বুধবার তাঁর পরিবারের হাতে তুলে দেওয়া হল। মৃত্যুর ৯ দিন পর উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের মর্গ থেকে ওই দেহ দেওয়া হয়। তবে দেহ নিতে গিয়ে কয়েক ঘণ্টা অপেক্ষা করতে হওয়ায় উলেন রায়ের আত্মীয়-স্বজন ও বিজেপির নেতা-কর্মীরা কিছুক্ষণ বিক্ষোভ দেখান। তাঁদের অভিযোগ, পুলিশ মর্গে পৌঁছতে টালবাহানা করায় দেহ পেতে দেরি হয়েছে। পুলিশ জানিয়েছে, আইনি প্রক্রিয়া মেনেই সব কাজ করতে সময় লেগেছে।

পুলিশ জানায়, উলেন রায়ের দেহ নিয়ে তাঁর পরিবারের লোকজনেরা গজলডোবার মিলনপল্লিতে বাড়ির পাশেই সমাহিত করেছেন। গত ৭ ডিসেম্বর উত্তরকন্যা অভিযানের সময়ে উলেন রায়ের (৫৬) মৃত্যু হয়। পরে জানা যায়, শট গানের ছররায় তাঁর মৃত্যু হয়েছে। ময়না তদন্ত হলেও বাড়ির লোকজন ও বিজেপির তরপে পুনরায় ময়না তদন্তের আর্জি জানানো হয়। আদালতের ভারপ্রাপ্ত মুখ্য বিচার বিভাগীয় বিচারক সেই আর্জি মেনে পুনরায় ময়না তদন্তের নির্দেশ দেন। কিন্তু, পুলিশ সেই আর্জির বিরুদ্ধে জেলা ও দায়রা জজের আদালতে আবেদন করলে পুনরায় ময়না তদন্তের নির্দেশে স্থগিতাদেশ দেয় আদালত। পরে ওই মামলা নিয়ে পের শুনানি হলে উলেন রায়ের পরিবার ও বিজেপির তরফে প্রথম ময়না তদন্তের রিপোর্টে সন্তোষ প্রকাশ করা হয়। তার পরে গত মঙ্গলবার আদালত দেহটি পরিবারের হাতে তুলে দেওয়ার নির্দেশ দেয়।

আরও পড়ুন- দিল্লি যাচ্ছেন না শুভেন্দু, অমিতের সভাতেই বিজেপিতে যোগদান

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...