Saturday, March 28, 2026

শনিবার জনসভার মাঠে একই চপারে নামবেন অমিত শাহ-শুভেন্দু অধিকারী: সূত্র

Date:

Share post:

দু’দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী (Home Minister) অমিত শাহ (Amit Sah)। আগামীকাল শনিবার প্রথম দিন কলকাতা ও জেলায় তাঁর একাধিক কর্মসূচি রয়েছে। তবে সকলের নজর অমিত শাহের পশ্চিম মেদিনীপুর (West Medinipur) কেশপুর (Keshpur) জনসভার দিকে। কারণ, অমিত শাহ-এর এই জনসভা হয়ে উঠতে পারে “যোগদান মেলা”, অর্থাৎ রাজ্যের শাসক দলের একাধিক হেভিওয়েট নেতা মন্ত্রী বিধায়করা ঘাসফুল পদ্মফুলের পতাকা হাতে তুলে নেবেন। একুশের হাইভোল্টেজ বিধানসভা নির্বাচনের (Assembly Election) আগে বাংলার রাজনৈতিক মহলে খুব তাৎপর্যপূর্ণ।

সূত্রের খবর, শনিবার শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) বিজেপিতে (BJP) যোগদান কার্যত নিশ্চত। অমিত শাহের কেশপুরের সভাতেই আনুষ্ঠানিকভাবে গেরুয়া শিবিরে নাম লেখাবেন সদ্য প্রাক্তন তৃণমূল নেতা ও রাজ্যের প্রাক্তন মন্ত্রী।

তবে চমক অন্য জায়গায়। বিজেপি( BJP) ও শুভেন্দু শিবির সূত্রে খবর, শাহের সঙ্গে একই চপারে সভাস্থলে নামবেন শুভেন্দু। ওই সভাতেই শুভেন্দুর সঙ্গে শাসক দলের আরও ১০ জন বিধায়ক যোগ দেবেন বলে শোনা যাচ্ছে। তবে শুভেন্দু বাদে বাকিদের যোগদান সম্পূর্ণভাবে জল্পনার পর্যায়ে।

এদিকে, গত বৃহস্পতিবার বিধানসভায় স্পিকারের সচিবালয়ে ইস্তফাপত্র দিয়েছিলেন শুভেন্দু অধিকারী। তবে সেখানে “ত্রুটি” থাকায় শুভেন্দুর পদত্যাগপত্র গ্রহণ করেননি বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় (Biman Banerjee) গোটা বিষয়টি আগামী সোমবারের আগে পরিষ্কার হবে না। ওইদিন দুপুর ২টোয় শুভেন্দু অধিকারীকে তলব করেছেন বিধানসভার অধ্যক্ষ। সশরীরে বিধানসভায় হাজির হবেন বলে জানিয়েছেন শুভেন্দু অধিকারীও। ফলে শনিবার শুভেন্দু যদি বিজেপিতে যোগদান করেন, সেক্ষেত্রে তিনি তৃণমূলের প্রতীকে নির্বাচিত জনপ্রতিনিধি হিসেবেই দল ছেড়ে গেরুয়া শিবিরে যোগ দিচ্ছেন।

আরও পড়ুন- “বিজেপিতে যাবো না, শাহের সভায় যাওয়ারও প্রশ্ন নেই”, অবস্থান স্পষ্ট করলেন জিতেন্দ্র তিওয়ারি

 

Related articles

মোদির মুখে ‘টিম ইন্ডিয়া’! মুখ্যমন্ত্রীদের জ্বালানি-বৈঠকে নেই নতুন বার্তা

সংসদ থেকে রাজ্যের প্রধানদের সঙ্গে বৈঠক। কোন পথে দেশে স্বচ্ছন্দভাবে জ্বালানির সরবরাহ, নতুন কোনও আশ্বাস শোনা গেল না...

ফের মধ্যরাতে কমিশনের কড়া নাড়া: প্রকাশিত দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা

মধ্যরাত যেন কেন্দ্রের বিজেপি সরকারের জমানায় একটা রীতি হয়ে দাঁড়িয়েছে। সংসদের অধিবেশন থেকে নির্বাচন কমিশনকে দিয়ে বাংলার শীর্ষ...

১২ বছরে ডবল ইঞ্জিন পূর্ব মেদিনীপুরে ক’পয়সার উন্নয়ন! কোলাঘাট থেকে প্রশ্ন অভিষেকের

রাজ্যে বিধানসভা নির্বাচন আবহে বারবার বিজেপির বহিরাগত নেতারা ডবল ইঞ্জিন সরকারের উদাহরণ দেয়। এবার পূর্ব মেদিনীপুরের কোলাঘাটে (Kolaghat)...

অ্যাডজুডিকেশনে ১১ প্রার্থী: হাই কোর্টে দ্রুত নিষ্পত্তির আর্জি তৃণমূলের

রাজ্যের অ্যাডজুডিকেশনে থাকা ভোটারদের মধ্যে যাদের রাজনৈতিক দলগুলি প্রার্থী করতে চলেছে, তাঁদের জন্য কলকাতা হাইকোর্টে জরুরী ভিত্তিতে আবেদন...